সৌদি আরবের বিমানবন্দরে হামলায় নিহত ১

সৌদি আরবের বিমানবন্দরে হামলায় নিহত ১
ছবি: এএফপি/ বাসস
Advertisement
Advertisement

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। বুধবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে জানায়, আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে আরও তথ্য জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে বুধবার দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা শায়বাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনায় হামলার চেষ্টাকারী একটি ড্রোন প্রতিহত করে। এ ঘটনায় দুজন নিহত হন বলে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়।

ইয়েমেনের হুথি বাহিনী ও সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারপন্থী বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হওয়ার মধ্যে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা এটি।

আরও পড়ুন

গত সপ্তাহে সৌদি আরব জানায়, ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত ও ১১ জন আহত হন। এর আগের দিন, ১০ অক্টোবর, একই বিমানবন্দরে আলাদা হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন বলে জানিয়েছিল দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এদিকে, হুথি বাহিনীর চলমান হামলার প্রেক্ষাপটে বুধবার সৌদি আরবে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনগুলো থেকে কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। রয়টার্সের খবরে বলা হয়,  মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে অবস্থিত মার্কিন মিশন থেকেও কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জনিয়েছেন মার্কিন কর্মকর্তারা ।

বুধবার রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসও সৌদি আরবে হুথি বাহিনীর সম্ভাব্য নতুন হামলার বিষয়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad