কক্সবাজারে পাহাড়ি সড়কে ডাকাতি, ৫০-৬০ যানবাহনে লুট

কক্সবাজারে পাহাড়ি সড়কে ডাকাতি, ৫০-৬০ যানবাহনে লুট
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড়–বাইশারী সড়কের হিমছড়ি ঢালায় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে লুটপাট চালিয়েছে একদল ডাকাত।

সোমবার সকাল ও দুপুরে দুই দফায় এ ঘটনায় ৫০ থেকে ৬০টি যানবাহনের শতাধিক যাত্রী ডাকাতির শিকার হন। তাদের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন ও মূল্যবান জিনিসপত্র লুট করা হয়।

ভুক্তভোগীদের ভাষ্য, মুখোশধারী ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল যাত্রীদের পাশের জঙ্গলে নিয়ে মারধর করে মালামাল ছিনিয়ে নেয়।

একটি বেসরকারি সংস্থার ঈদগড় শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম বলেন, দুপুরে মোটরসাইকেলে যাওয়ার পথে ডাকাতেরা তার গতিরোধ করে। তাকে ও তার সহযাত্রীকে মারধর করে ১ লাখ ২০ হাজার টাকা, দুটি মুঠোফোন ও কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন

আরেকটি বেসরকারি সংস্থার হিসাবরক্ষক আবদুল হাকিমের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ও ব্যাংকের চেকবই ছিনিয়ে নেয় ডাকাতেরা।

ঈদগড়ের বাসিন্দা মোহাম্মদ তারেক জানান, ডাকাতদের হাত থেকে বাঁচতে তিনি চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যান।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার বলেন, ‘ডাকাতদের ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।’ সড়কের গহিন বনাঞ্চলে টহল জোরদার করা হয়েছে। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

ভুক্তভোগীদের অভিযোগ, সড়কটিতে প্রায়ই ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটলেও যাত্রীদের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নেই।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad