জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের লুকিয়ে থাকার সুযোগ নেই: পুলিশ সুপার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের লুকিয়ে থাকার সুযোগ নেই: পুলিশ সুপার
জঙ্গল সলিমপুরে স্থাপিত অস্থায়ী ক্যাম্পগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে এখন আর সন্ত্রাসীদের লুকিয়ে থাকার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।

বুধবার দুপুরে ওই এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার জঙ্গল সলিমপুরে স্থাপিত অস্থায়ী ক্যাম্পগুলো ঘুরে দেখেন।

পাহাড়বেষ্টিত এই এলাকার ভৌগোলিক অবস্থান সম্পর্কে তিনি বলেন, ‘সলিমপুর একটি দুর্গম ও পাহাড়ি এলাকা হওয়ায় তল্লাশি কার্যক্রম চ্যালেঞ্জিং৷ তবুও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যতটুকু সম্ভব তল্লাশি করা হয়েছে এবং অভিযান এখনো চলমান রয়েছে।’

তিনি জানান, যেসব দুর্গম এলাকায় এখনো পৌঁছানো সম্ভব হয়নি, সেগুলোতে তথ্য সংগ্রহ করে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।

তিনি বলেন, ‘বাইরে থেকে এসে কেউ এই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না এবং খুব দ্রুতই অপরাধীদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।’

গত ৯ মার্চ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্যের একটি বিশাল দল যৌথ অভিযান চালিয়ে জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নেয়। এর আগে দীর্ঘ সময় ধরে চেষ্টা করেও এলাকাটির নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হয়নি, বরং সেখানে অভিযানে গিয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা হামলার শিকার হয়েছিলেন। বর্তমানে সন্ত্রাসীরা গা ঢাকা দিলেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে জঙ্গল সলিমপুরের এস এম পাইলট উচ্চবিদ্যালয় ও আলীনগর উচ্চবিদ্যালয়ে র‍্যাব-পুলিশের সমন্বয়ে পৃথক দুটি অস্থায়ী চৌকি বসানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad