সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১
সদরঘাট | ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম মো. সোহেল (২২), তিনি বরিশালের মেহেন্দীগঞ্জের বাসিন্দা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. ফয়সাল আহমেদ জানান, বুধবার বিকালে সদরঘাটের ১৪ নম্বর পন্টুনের কাছে ঢাকা-ইলিশা (ভোলা) রুটের ‘আসা যাওয়া-৫’ লঞ্চটি ট্রলার থেকে যাত্রী তুলছিল। এ সময় ঢাকা-দেউলা-ঘোষেরহাট রুটের ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চটি ‘আসা যাওয়া-৫’-কে ধাক্কা দেয়।

কোতোয়ালি পুলিশের সহকারী কমিশনার ফজলুল হক জানান, ঘটনাস্থল থেকে সোহেলের মরদেহ হাসপাতালে পৌঁছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান। এ ঘটনায় তার শ্বশুর মিরাজ ফকির এখনো নিখোঁজ রয়েছেন এবং শাশুড়ি রুবা ফকির আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার পর কোনো নিখোঁজ আছে কি না তা যাচাই করতে বিকালে দুজন ডুবুরি নদীতে নামেন। কিন্তু কেউ পাওয়া যায়নি। রাতের কারণে আপাতত উদ্ধারকাজ স্থগিত রাখা হয়েছে। আগামীকাল সকালে পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad