সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানির দাম বাড়েনি: মির্জা ফখরুল

সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানির দাম বাড়েনি: মির্জা ফখরুল
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বৈশ্বিক সংকটের মধ্যেও সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি তৈরি হয়নি এবং দামও বাড়েনি।’ তিনি দাবি করেন, বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন দৃশ্যমান হতে শুরু করেছে।

বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি জানান, জুলাই সনদে যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সরকার সেগুলো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি যখনই ক্ষমতায় আসে, তখনই কিছু না কিছু বৈশ্বিক ঝামেলা তৈরি হয়। এবারও দায়িত্ব নেওয়ার পরপরই ইরান-ইসরায়েল যুদ্ধের মতো বড় সংকট সামনে এসেছে। কিন্তু সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের কোনো সমস্যা তৈরি হয়নি এবং তেলের দামও বাড়েনি।’

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দ্রুত কাজ চলছে এবং এ বছরের মধ্যেই যত দ্রুত সম্ভব এই নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের বলে জানান মির্জা ফখরুল।

সরকারের সামগ্রিক মূল্যায়ন করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘এক মাসে আমরা সরকারের সব ক্ষেত্রেই সাফল্য দেখছি। আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দেশের অর্থনীতিকে পুনরায় সুস্থ ও শক্তিশালী করে গড়ে তোলা।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad