দেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে: ইউনূস

দেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে: ইউনূস
প্রধান উপদেষ্টা মুহাম্মাদ ইউনূসের সঙ্গে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) প্রতিনিধিদল। ছবি: প্রথান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে নেওয়া
Advertisement
Advertisement

এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আশ্বস্ত করেছেন যে, আগামী সংসদ নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।  প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ কথা বলা হয়।  এ সময় মুহাম্মাদ ইউনূস আবারও উল্লেখ করেন– অনুষ্ঠেয় নির্বাচন হবে  ডিসেম্বর থেকে জুনের মধ্যে।

রাজধানীর রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) আনফ্রেলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা আরো বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক হবে এবং গণতন্ত্রের পথে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।’

আনফ্রেল প্রতিনিধিদলে ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্রবিষয়ক কর্মসূচির পরামর্শক মে বুটয়, জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা থারিন্দু আবেয়ারথনা, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং অ্যাসোসিয়েট আফসানা আমেয়।

আরও পড়ুন

আনফ্রেল একটি আঞ্চলিক বেসরকারি সংস্থার নেটওয়ার্ক, যা এশিয়ায় সুশাসন ও নির্বাচন পর্যবেক্ষণ, গণতান্ত্রিক সংস্কার ও নাগরিক সম্পৃক্ততার প্রসারে দুই দশকের বেশি সময় ধরে কাজ করছে।

বৈঠকে তারা বাংলাদেশের চলমান নির্বাচনী কার্যক্রমে আনফ্রেলের ভূমিকা তুলে ধরেন। বিশেষ করে নাগরিক সমাজের নেতৃত্বে নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থার পুনর্গঠনে সংস্থার উদ্যোগের কথা তুলে ধরা হয়।

এছাড়া নির্বাচন সংশ্লিষ্ট সকলের সম্পৃক্তরা কার্যক্রম ও প্রয়োজনীয়তা মূল্যায়নের মাধ্যমে নির্বাচনী স্বচ্ছতা ও নাগরিক সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টার সঙ্গে এ ধরনের আলোচনার সুযোগ পেয়ে আনফ্রেল কৃতজ্ঞতা প্রকাশ করে এবং বাংলাদেশে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বিভিন্ন অংশীজনের সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad