হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪, আহত ৫

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪, আহত ৫
হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে অন্তত চারজন নিহত হন। ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

হবিগঞ্জে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ সময় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাখরনগরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাদের কারও পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, বাসা বাড়ির মালামালসহ পিকআপটিতে অনুমান ১৬ থেকে ১৭ জন যাত্রী ছিলেন। পিকআপটি রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাখরনগরে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন জানান, ট্রাক ও পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। মৃতদেহগুলো উদ্ধার করে সদর হাসপাতালে রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad