ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৩৫

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৩৫
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৩৫ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৪ জনে। আর ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ হাজার ১৫১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ৮ অক্টোবরের দৈনিক ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৯৩৫ জনের মধ্যে পুরুষ ১ হাজার ১৭৮ জন এবং নারী ৭৫৭ জন। একই সময়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়—৩৮২ জন। এরপর ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ২৯২ জন, চট্টগ্রাম বিভাগে ২৮০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৩ জন, খুলনা বিভাগে ২০৬ জন, বরিশাল বিভাগে ১৯৫ জন, রাজশাহী বিভাগে ১৭৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, রংপুর বিভাগে ৬৪ জন এবং সিলেট বিভাগে ১৫ জন ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন এবং খুলনা বিভাগের সিটি করপোরেশনের বাইরে তিনজনের মৃত্যু হয়েছে। বয়সভিত্তিক হিসাবে মৃতদের মধ্যে ১৬-২০ বছর বয়সী একজন, ৩৬-৪০ বছর বয়সী একজন, ৫৬-৬০ বছর বয়সী দুজন এবং ৬১-৬৫ বছর বয়সী একজন রয়েছেন।

আরও পড়ুন

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯৪ হাজার ১৫১ জন। এর মধ্যে পুরুষ ৫৮ হাজার ৪৮১ এবং নারী ৩৫ হাজার ৪২৬ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ২৯৪ জনের। মৃতদের মধ্যে পুরুষ ১৪৩ জন এবং নারী ১৫১ জন।

এ সময়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৬ হাজার ৭১৩ জন। এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫ হাজার ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ হাজার ১৫২ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১২ হাজার ১৭২ জন, বরিশাল বিভাগে ১২ হাজার ১৭২ জন, খুলনা বিভাগে ১০ হাজার ৭৪২ জন, রাজশাহী বিভাগে ৬ হাজার ৪৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ৫ হাজার ১৮১ জন, রংপুর বিভাগে ৩ হাজার ১৪ জন এবং সিলেট বিভাগে ৪৫৫ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৫৭ জন। আর ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৮ হাজার ২০৮ জন।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৫ হাজার ৬৪৯ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩২৩ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৪ হাজার ৩২৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad