বাড্ডায় পুরাতন দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু

বাড্ডায় পুরাতন দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার উত্তর বাড্ডায় পুরাতন দেয়াল ধসে দুই শিশু নিহত হয়েছে। নিহতরা হলো আয়েশা মনি (১০) ও নুসরাত জাহান মরিয়ম (৫)।

বুধবার বেলা ১২টার দিকে বাড্ডা উত্তর পূর্বাঞ্চল ১০নং লেনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বেলা দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত আয়েশার বাবা মো. ইকবাল জানান, তারা থাকেন ৮ নম্বর লেনে। তাদের পাশের বাড়িতে থাকে মরিয়মের পরিবার। দুপুরে বাসায় ছিলেন তিনি। এসময় রাস্তায় খেলা করছিল শিশু দুটি।

তিনি জানান, সেখানেই একটি পুরাতন বাড়ি ভেঙে নতুন করে বাড়ি নির্মাণের কাজ চলছিল। বাড়িটির সীমানা প্রাচীর ভাঙা হয়নি। শিশু দুটি দেয়ালের পাশে খেলার সময়ই সেই পুরাতন দেয়ালটি ধসে তাদের ওপর পড়ে। সঙ্গে সঙ্গে পথচারীরা তাদের দেয়ালের নিচ থেকে বের করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।

আরও পড়ুন

ইকবাল আরও জানান, ১ ছেলে ও ২ মেয়ের মধ্যে মেজো আয়েশা। স্থানীয় শহীদ তোজো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণিতে পড়ে আয়েশা। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার বরুরা উপজেলায়।

এদিকে, নিহত নুসরাত জাহান মরিয়মের বাবা রাজমিস্ত্রী মো. শরিফ জানান, তার একমাত্র মেয়ে মরিয়ম। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শালুয়াদি গ্রামে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর