নববর্ষের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফে অগ্নিসংযোগের পর সেটি আবারও তৈরির কাজ শুরু করেছেন চারুকলার শিল্পীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খান সাংবাদিকদের বলেন, ‘ষড়যন্ত্র থাকবেই, তবে আমরা থামবো না।’ শনিবার (১২ এপ্রিল) চারুকলা পরিদর্শনে এসে উপচার্য এ কথা বলেন। তিনি আরো জানান, মোটিফ তৈরির দায়িত্ব আবারও শিল্পীদের দেওয়া হয়েছে এবং সব সরঞ্জাম পৌঁছে গেছে। প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, ‘এক মাসের কাজ একদিনে সম্ভব না, তবে শিল্পীদের উপর আস্থা আছে।’ শিল্পীরা এখন দ্রুততম সময়ে মোটিফটি শেষ করার চেষ্টা করছেন। শনিবার ভোররাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফে…
Author: টাইমস রিপোর্ট
রাজধানীর নববর্ষ আনন্দ আয়োজনের অনুষ্ঠানকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান জানিয়েছেন, বর্ষবরণ উপলক্ষে নগরীর প্রতিটি অনুষ্ঠানস্থলে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সকালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। র্যাব মহাপরিচালক বলেন, ‘ডগ স্কোয়াড, সাদা পোশাকে গোয়েন্দা, মোটরসাইকেল ও গাড়িভিত্তিক টহল এবং সাইবার মনিটরিং টিম সক্রিয় রয়েছে।’ তিনি আরও জানান, পুলিশ, সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। সাংস্কৃতিক সংগঠন, জনপ্রতিনিধিরাও শান্তিপূর্ণভাবে বর্ষবরণের উদ্যোগে যোগ দিয়েছেন। র্যাব প্রধান আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের অধীনে রমজান, ঈদ, বড়দিন, পূজা,…
ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান মুহাম্মদ ইউনূস। শনিবার (১২ এপ্রিল) বিকেলে সরকারি বাসভবন যমুনায় ঐকমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে বৈঠকে এমন আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ এবং সদস্য ড. বদিউল আলম মজুমদার। আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার। বৈঠকে কমিশনের চলমান কার্যক্রম সম্পর্কে চেয়ারম্যানকে অবহিত করেন আলী রীয়াজ ও বদিউল আলম। তারা জানান, সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে ইতোমধ্যে ৮টি রাজনৈতিক দলের সঙ্গে পৃথকভাবে আলোচনা…
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘মার্চ ফর গাজা’র গণজমায়েত। শনিবার (১২ এপ্রিল) বিকেল পৌনে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আবদুল মালেকের পরিচালনায় শুরু হয়ে ৪টায় শেষ হয় এই মোনাজাত। ফিলিস্তিনের স্বাধীনতা, গাজায় চলমান ইসরাইলি আগ্রাসন বন্ধ ও সেখানের নিরীহ মানুষের জীবনের নিরাপত্তা কামনা করে দোয়া করা হয়। মোনাজাতে অংশ নেওয়া লাখো জনতার চোখে ছিল অশ্রু। এর আগে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা হয় কর্মসূচির। আয়োজন করে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। গণজমায়েতের ঘোষণাপত্রে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে বিশ্ব মুসলিম ঐক্যের আহ্বান জানানো হয়। মঞ্চে এ ঘোষণাপত্র পাঠ করেন ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিপুল জনসমাগম গর্জে…
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ‘মার্চ ফর গাজা’র গণজমায়েতের ঘোষণাপত্রে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে বিশ্ব মুসলিম ঐক্যের আহ্বান জানানো হয়েছে। এ ঘোষণাপত্র পাঠ করেছেন ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার (১২ এপ্রিল) বিকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত গণজমায়েতের মূল মঞ্চে এ ঘোষণাপত্র পাঠ করেন তিনি। ঘোষণাপত্রে মুসলিম বিশ্বকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়। একইসঙ্গে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে দাবি তোলা হয় আন্তর্জাতিক চাপ বৃদ্ধির। এ এক বিপুল জনসমাগম, যেখানে গর্জে উঠেছে একটাই কণ্ঠস্বর— ‘গাজার পাশে দাঁড়াও, বর্বরতা বন্ধ কর!’ গণজমায়েতে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আয়োজনে…
গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ও মুক্তিকামী ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে লাখ লাখ জনতা জড়ো হয়েছেন ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে। শনিবার (১২ এপ্রিল) সকাল থেকেই শাহবাগ, নীলক্ষেত, বাংলামোটর, মিরপুরসহ নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জমায়েত হচ্ছে উদ্যানে। বন্ধ হয়ে গেছে শাহবাগ ও আশপাশের সড়কে যান চলাচল। ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ’ এ সমাবেশের আয়োজন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাঁচটি পয়েন্ট দিয়ে উদ্যানে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে কারওয়ান বাজার, শাহবাগসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনা মোতায়েন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে রাজনৈতিক প্রতীক না আনতে এবং কেবল বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের অনুরোধ…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আগুন লেগে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি একাধিক মোটিফ পুড়ে যাওয়ার ঘটনাকে পরিকল্পিত বলেই মনে করছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অর্ন্তবতী সরকারের এ উপদেষ্টা মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে রাখা মোটিফে আগুনের পেছনে ‘ক্ষমতাচ্যুত সরকারের দোসরদের’ হাত রয়েছে। মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফাইড ফেসবুক পেজে শনিবার সকালে এ বিষয়ে পোষ্ট দেন। তিনি বলেছেন, ‘হাসিনার দোসররা গতকাল ভোর রাতে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে- সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক- তাদের প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে, দ্রুত।’ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে তিনি লেখেন, ‘এই শোভাযাত্রা থামানোর…
পাহাড়ের অন্যতম প্রাণের উৎসব ‘বৈসাবি’ উপলক্ষে পার্বত্য জেলা রাঙামাটিতে শনিবার (১২ এপ্রিল) সকালে চৈত্র সংক্রান্তিতে হয়েছে ভিন্ন ভাষাভাষী পাহাড়ি জাতিগোষ্ঠীর বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে চাকমাদের তিন দিনের সামাজিক উৎসব ‘বিঝু’র প্রথমদিন ‘ফুল বিঝুতে’ শিশু-কিশোর ও নারী-পুরুষ ঐতিহ্যবাহী সাজপোশাকে কাপ্তাই লেকে ফুল ভাসিয়ে কল্যাণ ও শান্তির জন্য প্রার্থণা করেন। বাংলা বর্ষবিদায় ও নববর্ষকে স্বাগত জানাতে পাহাড়ে ত্রিপুরা জনগোষ্ঠী ‘বৈসুক’, মারমা জনগোষ্ঠী ‘সাংগ্রাই’ ও চাকমা জনগোষ্ঠী ‘বিঝু’ নামে পালন করে আসছেন ঐতিহ্যবাহী সামাজিক উৎসব। আদ্যক্ষর নিয়ে উৎসবটিকে বলা হয়– ‘বৈসাবি’। এ দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ’ সকালে জগন্নাথ হল থেকে বের করে বৈসাবির শোভাযাত্রা। সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে,…
গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে ও মুক্তিকামী ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে শনিবার (১২ এপ্রিল) সকাল থেকেই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে নেমেছে জনতার ঢল। ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত এ সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে বিকেল ৩টায়। তবে সকাল থেকেই রাজধানী ও বিভিন্ন অঞ্চল থেকে ছোট-বড় মিছিল এসে জড়ো হচ্ছে ঐতিহাসিক উদ্যানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ, দোয়েল চত্বর ও নীলক্ষেতসহ বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভকারীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উদ্যানে আসছেন। এরই মধ্যেই সেখানে হাজার হাজার ছাত্র-জনতা সমবেত হয়েছেন। মিছিলকারী অনেকেই বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা এবং বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড বহন করছেন। ফিলিস্তিনি সংগ্রামের সাথে একাত্মতা প্রকাশ করে অনেকে গলায় জড়িয়েছেন…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে তৈরি করা মোটিফ ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ পুরোপুরি ও ‘শান্তির পায়রা’ আংশিক পুড়ে গেছে। সংশ্লিষ্টরা ধারণা, এটি একটি ‘নাশকতা’। চারুকলার শিক্ষক-শিক্ষার্থীরা জানিয়েছেন, শনিবার (১২ এপ্রিল) ভোর পাঁচটার দিকে আগুন লাগে। দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা তখন নামাজে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘সম্ভবত তখনই কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে।’ চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম জানান, দুটি মোটিফই ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি পুরোপুরি, অন্যটি আংশিক। ‘মঙ্গল শোভাযাত্রা’ নয়, এবার ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নানা বিতর্কের পর ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটি বাদ দিয়ে এবারের অনুষ্ঠানে নতুন নাম রাখা হয় ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। শোভাযাত্রায় বড়, মাঝারি ও ছোট মোটিফ…

