ফারুকীর সন্দেহ ‘হাসিনার দোসর’ ঘিরে

ফারুকীর সন্দেহ ‘হাসিনার দোসর’ ঘিরে
মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আগুন লেগে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি একাধিক মোটিফ পুড়ে যাওয়ার ঘটনাকে পরিকল্পিত বলেই মনে করছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অর্ন্তবতী সরকারের এ উপদেষ্টা মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে রাখা মোটিফে আগুনের পেছনে ‘ক্ষমতাচ্যুত সরকারের দোসরদের’ হাত রয়েছে।

মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফাইড ফেসবুক পেজে শনিবার সকালে এ বিষয়ে পোষ্ট দেন।

তিনি বলেছেন, ‘হাসিনার দোসররা গতকাল ভোর রাতে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে- সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক- তাদের প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে, দ্রুত।’

ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে তিনি লেখেন, ‘এই শোভাযাত্রা থামানোর চেষ্টায় আওয়ামী লীগের হয়ে যারা কাজ করছে, আমরা শুধু তাদেরকে আইনের আওতায় আনবো তা না, আমরা নিশ্চিত করতে চাই এবারের শোভাযাত্রা যেনো আরও বেশী তাৎপর্যপূর্ণ হয়।’

‘কালকে রাতের ঘটনার পর হাসিনার দোসররা জানিয়ে দিয়ে গেলো বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক তারা এটা চায় না। আমরা এখন আরও বেশি ডিটারমাইনড, এবং আরো বোশি সংখ্যায় অংশ নিবো।’

সংস্কৃতি উপদেষ্টা ফারুকী ‘ফ্যাসিবাদের মুখাবয়ব’ বিষয়ে বলেন, ‘গত কিছুদিন জুলাই আন্দোলনের পক্ষের অনেকেই বলেছিলেন, এবারের শোভাযাত্রা সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক ও ভিন্ন রকমের হচ্ছে। এখানে ফ্যাসিবাদের ঐ বিকট মুখ না রাখাই ভালো। আমরাও সব রকম মত নিয়েই ভাবছিলাম, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মত জানার চেষ্টা করছিলাম। কিন্তু কালকের ঘটনার পর এই দানবের উপস্থিতি আরো অবশ্যাম্ভাবী হয়ে উঠলো। জুলাই চলমান।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad