পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মোসলেহ-শামীমা

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মোসলেহ-শামীমা
মোসলেহ উদ্দিন আহমদ (বামে) ও শামীমা পারভীন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। একইসঙ্গে সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।

বুধবার বিকালে রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে আয়োজিত অ্যাসোসিয়েশনের এক সভায় কণ্ঠভোটের মাধ্যমে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নবনির্বাচিত এই নেতৃত্ব সংগঠনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবেন বলে জানানো হয়েছে।

এর আগে বিপিএসএ’র সভাপতির দায়িত্বে ছিলেন নাজমুল করিম খান এবং সাধারণ সম্পাদক ছিলেন মো. আনিসুজ্জামান।

নতুন কমিটি গঠনের মাধ্যমে বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের এই সংগঠনের নেতৃত্বে নতুন মুখ এলো। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পুলিশ সদস্যদের পেশাদারত্বের উন্নয়ন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর