শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জের ফতুল্লা থানা শাখার সদস্য দিলশাদ আফরিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, দায়িত্বপ্রাপ্ত না হয়েও শহীদ-আহত পরিবারের আর্থিক বিষয় নিয়ে দিলশাদ কাজ করছিলেন বলে অভিযোগ উঠেছে। জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত দিলশাদের বহিষ্কার সংক্রান্ত চিঠিতে উল্লেখ করা হয়, ‘জাতীয় নাগরিক কমিটির নিয়ম ও নীতিমালা অনুযায়ী আপনার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী। এ কারণে আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেনের সুপারিশে আপনাকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’ নারায়ণগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত ও জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন…
Author: টাইমস রিপোর্ট
অভিনেত্রী মেঘনা আলমকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন। আদালত সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে মেঘনাকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। পরে বিশেষ ক্ষমতা আইনের ৩(১) ধারায় তার বিরুদ্ধে অর্পিত ক্ষমতা প্রয়োগ করে তাকে ৩০ দিনের জন্য আটকাদেশ দেন আদালত। আদেশে বলা হয়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২ (এফ) ধারা অনুযায়ী জননিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। পরবর্তীতে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় মেঘনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে…
ময়মনসিংহ ও ফেনীতে আলাদা দুই সড়ক দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। নিহতরা সকলেই অটোরিকশার যাত্রী। প্রত্যক্ষদর্শি ও পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও একজন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে ত্রিশাল-মধুপুর সড়কের উপজেলার বীররামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত একজনের নাম অনুফা বেগম। তিনি জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা। তবে নিহত অপরজনের পরিচয় এখনও জানা যায়নি। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ জানান, স্থানীয়দের সহায়তায় বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। অন্যদিকে, ফেনীতে ট্রাকের চাপায় ও সিএনজিচালিত অটোরিকশার চালক ও যাত্রী…
এবার (১০ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় প্রায় এক লাখ কম। শুধু তা-ই নয়, গত পাঁচ বছরের তুলনায় এবারই সবচেয়ে কম শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। এই সংখ্যা ২০২৩ সালে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন, ২০২২ সালে ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন এবং ২০২১ সালে ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন ছিল। পর্যাপ্ত শিক্ষার্থী না থাকায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আসন্ন এইচএসসি ও সমমান…
সুন্দরবনে অভিযুক্ত ডাকাত দলের কবল ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বার্তা সংস্থা ইউএনবি জানায়, মুক্তিপণের দাবিতে কথিত করিম-শরীফ বাহিনী তাদের অপহরণ করেছিল। বার্তা সংস্থা ইউএনবি জানায়, বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় অভিযান চালিয়ে ডাকাতদের আস্তানা থেকে তাদের উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা। এ সময় ১৬টি জেলে নৌকাও উদ্ধার করা হয়। তবে ডাকাতরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার করা ৩৩ জনের মধ্যে ছয়জন নারী ও ২৭ জন পুরুষ রয়েছেন। তারা সকলেই সুন্দরবনের নদীতে কাঁকড়া ও মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। সকলেই খুলনা জেলার কয়রা উপজেলার বাসিন্দা। কোস্টগার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,…
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ দলটির ১০ সাবেক শীর্ষ নেতাকে ধরিয়ে দিতে ইন্টারপোলকে রেড নোটিশ জারির অনুরোধ করেছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়। বৃহস্পতিবার (১০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গণহত্যা ও গুমের ঘটনায় এ পর্যন্ত ট্রাইব্যুনালে ৩৩৯টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৩৯টির তদন্ত চলছে এবং ২২টি মামলায় চার্জ গঠন হয়েছে। মোট ১৪১ জন আসামির মধ্যে ৫৪ জনকে গ্রেপ্তার করা হলেও ৮৭ জন এখনও পলাতক। চিফ প্রসিকিউটর বলেন, ‘পলাতকদের গ্রেপ্তারে উদ্যোগ নেওয়ার অংশ হিসেবে ইন্টারপোলের সহযোগিতা চেয়ে এই রেড নোটিশের অনুরোধ করা…
রাজধানীর পূর্বাচলে ১০ কাঠার প্লট জালিয়াতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। বার্তা সংস্থা বাসস জানায়, বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব অভিযোগপত্র গ্রহণ করে এই আদেশ দেন। আগামী ৪ মে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ১২ জানুয়ারি মামলাটি করেন। তদন্ত শেষে ১০ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, রাজউকের আওতাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট থাকার পরও তা…
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের জেরে বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় এপারে বেনাপোল বন্দরে ফেরত এসেছে পণ্যবাহী চারটি বাংলাদেশি ট্রাক। ট্রান্সশিপমেন্ট সুবিধার আওতায় বাংলাদেশ থেকে তৃতীয় দেশে রপ্তানির জন্য ভারতীয় স্থলবন্দর ব্যবহার করা যেত। বার্তা সংস্থা ইউএনবি জানায়, বেনাপোল বন্দরের উপপরিচালক রাশেদুল সাজিব নাজির জানান, ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় ওপারের পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষ তৃতীয় দেশের পণ্যের জন্য ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানিয়েছে। তিনি বলেন, ‘এই পণ্যবাহী ট্রাকগুলো ভারতে প্রবেশ করতে পারেনি।’ ‘তবে ভারতের বাজারের জন্য নির্ধারিত পণ্য রপ্তানি এখনও স্বাভাবিকভাবে চলছে’, যোগ করেন তিনি। পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ভারতের অর্থ মন্ত্রণালয় বাংলাদেশকে…
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া সংক্ষিপ্ত পোস্টে তিনি এ মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের দেওয়া পোস্ট প্রসঙ্গে ড. ইউনূস লেখেন, ‘৯০ দিনের জন্য শুল্ক স্থগিত রাখার আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ায় প্রেসিডেন্ট আপনাকে ধন্যবাদ। আপনার বাণিজ্যনীতি বাস্তবায়নে আমরা আপনার প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যেতে আগ্রহী।’ বার্তা সংস্থা বাসস জানায়, এর আগে বুধবার (৯ এপ্রিল) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ট্রাম্প ঘোষণা দেন, বিশ্বের বিভিন্ন দেশের ওপর আরোপিত পাল্টা…
সারা দেশে একযোগে শুরু হয়েছে এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় নয়টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দুই হাজার ২৯১টি কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়। চলবে দুপুর ১টা পর্যন্ত। এ বছর দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে। লিখিত পরীক্ষা শেষ হবে ১৩ মে। এরপর ১৫ থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যেই বেশ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কমিটি জানিয়েছে, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর নজরদারির পাশাপাশি গুজব রোধে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা…

