কাদের-কামালকে ধরতে ইন্টারপোলকে রেড নোটিশ জারির অনুরোধ

কাদের-কামালকে ধরতে ইন্টারপোলকে রেড নোটিশ জারির অনুরোধ
সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফাইল ছবি
Advertisement
Advertisement

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ দলটির ১০ সাবেক শীর্ষ নেতাকে ধরিয়ে দিতে ইন্টারপোলকে রেড নোটিশ জারির অনুরোধ করেছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গণহত্যা ও গুমের ঘটনায় এ পর্যন্ত ট্রাইব্যুনালে ৩৩৯টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৩৯টির তদন্ত চলছে এবং ২২টি মামলায় চার্জ গঠন হয়েছে। মোট ১৪১ জন আসামির মধ্যে ৫৪ জনকে গ্রেপ্তার করা হলেও ৮৭ জন এখনও পলাতক।

চিফ প্রসিকিউটর বলেন, ‘পলাতকদের গ্রেপ্তারে উদ্যোগ নেওয়ার অংশ হিসেবে ইন্টারপোলের সহযোগিতা চেয়ে এই রেড নোটিশের অনুরোধ করা হয়েছে।’

জানা গেছে, যেসব ব্যক্তির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের সুপারিশ করা হয়েছে, তারা হলেন:

  • ওবায়দুল কাদের, সাবেক সেতুমন্ত্রী
  • আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
  • ড. হাছান মাহমুদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী
  • আ ক ম মোজাম্মেল হক, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
  • জাহাঙ্গীর কবির নানক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী
  • মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক শিক্ষামন্ত্রী
  • মোহাম্মদ আলী আরাফাত, সাবেক তথ্যমন্ত্রী
  • নসরুল হামিদ বিপু, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • শেখ ফজলে নূর তাপস, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র
  • তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আরও জানান, বিচার কার্যক্রমকে ত্বরান্বিত করতে আগামী সপ্তাহে ট্রাইব্যুনাল আইনে কিছু সংশোধনী আসতে পারে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad