বান্দরবানের সাঙ্গু নদী থেকে পানি তোলার জন্য পাম্প বসানোর সময় নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন নুরুল আলম (৫২) নামে একজন শ্রমিক।
মঙ্গলবার রাত ১১টার দিকে শহরের বোটঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়রাও তল্লাশী অভিযানে অংশ নেয়।
কিন্তু সকাল ৯টায় পাওয়া সবশেষ তথ্য অনুযায়ী নিখোঁজ নুরুল আলমের সন্ধান মিলেনি।
স্থানীয় সুত্র জানায়, নুরুল আলম বোটঘাটা এলাকার বাসিন্দা। অন্যান্য কাজের পাশাপাশি সাঙ্গু নদীতে পাম/মোটর বসিয়ে পানি তুলে দেয়ার কাজও তিনি করেন।


