নাগরিক সেবায় গাফিলতি বরদাশত নয়: ডিএসসিসি প্রশাসক

নাগরিক সেবায় গাফিলতি বরদাশত নয়: ডিএসসিসি প্রশাসক
কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিতে নগর ভবন পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হচ্ছেন কি না, তা নিশ্চিত করতে প্রধান কার্যালয় নগর ভবনে পরিদর্শন করেছেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।

রোববার সকালে নগর ভবনের বিভিন্ন বিভাগ ও শাখা সরেজমিনে ঘুরে দেখে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির খোঁজখবর নেন তিনি। পরিদর্শনকালে তিনি নির্ধারিত কর্মঘণ্টা মেনে যথাসময়ে অফিসে উপস্থিত হয়ে নাগরিক সেবাকার্যক্রম অব্যাহত রাখার ওপর কড়া তাগিদ দেন।

পরিদর্শন শেষে মো. আবদুস সালাম বলেন, ‘ডিএসসিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান। নগরবাসীকে কাঙ্ক্ষিত সেবা দিতে হলে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা ও কর্মনিষ্ঠার কোনো বিকল্প নেই। নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হয়ে আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।’

তিনি বলেন, ‘আপনাদের নিয়মিত উপস্থিতি ও কার্যকারিতা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। নাগরিক সেবা দিতে কোনো ধরনের শৈথিল্য, বিলম্ব বা গাফিলতি বরদাশত করা হবে না।’

পরিদর্শনকালে প্রশাসক সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং দাপ্তরিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার আহ্বান জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad