আমির হামজার ওপর হামলার প্রতিবাদে লাঠিসোঁটা হাতে জামায়াতের বিক্ষোভ

আমির হামজার ওপর হামলার প্রতিবাদে লাঠিসোঁটা হাতে জামায়াতের বিক্ষোভ
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা।

রোববার বিকাল সোয়া ৫টার দিকে কুষ্টিয়া ডিসি কোর্ট প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারী অনেকের হাতে লাঠিসোঁটা দেখা গেছে।

মিছিলটি মজমপুর ও এনএস রোডসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছয় রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে ‘প্রশাসন জবাব দাও’, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে জামায়াতের ডাইরেক্ট অ্যাকশন’ ‘বিচার বিচার বিচার চাই সন্ত্রাসীদের বিচার চাই’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

ছবি: টাইমস

সমাবেশে বক্তারা বলেন, একজন সংসদ সদস্যের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনকে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক, কুষ্টিয়া পৌরসভার মেয়র প্রার্থী সুজাউদ্দিন জোয়ারদারসহ জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad