‘মার্চ ফর গাজা’: সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল

‘মার্চ ফর গাজা’: সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল
মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সোহরাওয়ার্দী উদ্যানে নেমেছে জনতার ঢল। ছবি: ভিডিও ক্লিপ থেকে সংগৃহীত
Advertisement
Advertisement

গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে ও মুক্তিকামী ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে শনিবার (১২ এপ্রিল) সকাল থেকেই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে নেমেছে জনতার ঢল।

‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত এ সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে বিকেল ৩টায়। তবে সকাল থেকেই রাজধানী ও বিভিন্ন অঞ্চল থেকে ছোট-বড় মিছিল এসে জড়ো হচ্ছে ঐতিহাসিক উদ্যানে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ, দোয়েল চত্বর ও নীলক্ষেতসহ বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভকারীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উদ্যানে আসছেন। এরই মধ্যেই সেখানে হাজার হাজার ছাত্র-জনতা সমবেত হয়েছেন। মিছিলকারী অনেকেই বাংলাদেশ ও  ফিলিস্তিনের পতাকা এবং বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড বহন করছেন। ফিলিস্তিনি সংগ্রামের সাথে একাত্মতা প্রকাশ করে অনেকে গলায় জড়িয়েছেন খোপকাটা হাজি রুমাল।

আয়োজকরা জানিয়েছন, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এ প্রতিবাদী সমাবেশ। তারা আশা করছেন, সারাদেশ থেকে কয়েক লাখ মানুষ এই সমাবেশে যোগ দেবেন।

এদিকে, সমাবেশ সুষ্ঠু করতে আগে থেকেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীর বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে। এছাড়া আয়োজক কমিটির পক্ষ থেকে সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য দেওয়া হয়েছে একগুচ্ছ নির্দেশনা।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad