ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা

ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা
ছবি: এএফপি/বাসস
Advertisement
Advertisement

ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (জেডএনপিপি) একটি ল্যাবরেটরিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) অবহিত করা হয়েছে।

ইউরোপের বৃহত্তম এই পারমাণবিক স্থাপনার বহিঃস্থ বিকিরণ নিয়ন্ত্রণ ল্যাবরেটরিকে (ইআরসিএল) লক্ষ্য করে গত রোববার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে কেন্দ্রটির কর্তৃপক্ষ।

যদিও ল্যাবরেটরিটির অবস্থান মূল বিদ্যুৎ কেন্দ্রের সীমানার বাইরে, তবুও এই ঘটনা স্থাপনাটির নিরাপত্তা নিয়ে নতুন করে চরম উদ্বেগের সৃষ্টি করেছে।

আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তিনি জোর দিয়ে পুনরায় সতর্ক করেছেন, পারমাণবিক স্থাপনার আশেপাশে যেকোনো ধরনের সামরিক পদক্ষেপ ভয়াবহ ‘পারমাণবিক নিরাপত্তা ঝুঁকি’ তৈরি করে।

আরও পড়ুন

বর্তমানে সেখানে অবস্থানরত আইএইএ’র প্রতিনিধি দলটি ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে ল্যাবরেটরিটিতে যাওয়ার এবং আনুষ্ঠানিক তদন্তের অনুমতি চেয়েছে।

২০২২ সালের মার্চ মাসে রুশ বাহিনী জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকেই এটি বিশ্বব্যাপী নিরাপত্তা উদ্বেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চলমান যুদ্ধের মধ্যে কেন্দ্রটি বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে এবং এই হামলার জন্য রাশিয়া ও ইউক্রেন একে অপরকে দোষারোপ করে আসছে।

এর আগে গত ২৭ এপ্রিল কেন্দ্রটির পরিবহন কর্মশালায় চালিত এক ড্রোন হামলায় একজন চালকের মৃত্যু হয়েছিল।

বর্তমান ব্যবস্থাপনাকারী রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা ‘রোসাটম’ আগের সেই হামলার জন্য ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীকে দায়ী করে একে একটি ‘বড় ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছে। এই ধরনের হামলা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে সতর্ক করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad