মিয়ানমারে চলছে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধার তৎপরতা

মিয়ানমারে চলছে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধার তৎপরতা
ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক থেকে নেওয়া
Advertisement
Advertisement

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে চলছে টানা উদ্ধার ও চিকিৎসা সহায়তা কার্যক্রম।

বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তর বুধবার (৯ এপ্রিল) ফেসবুক পোস্টে জানিয়েছে, মঙ্গলবার দেশটির রাজধানী নেপিডোতে ধ্বসে পড়া সরকারি আবাসিক ভবনগুলো পরিদর্শন করেন বাংলাদেশি উদ্ধারকারী দল। ভবনগুলোর ঝুঁকি নিরূপণ শেষে ‘ক্লিয়ারিং অপারেশন’র জন্য প্রতিবেদন পেশ করা হয়।

এতে আরো জানানো হয়, উদ্ধার অভিযানের পাশাপাশি, বাংলাদেশের মেডিকেল টিম এদিন গুরুতর আহত চারজনের জটিল অস্ত্রোপচারসহ মোট ২৩২ জন রোগীকে চিকিৎসা সেবা দিয়েছে। এ পর্যন্ত মোট ৮৫১ জন রোগীকে চিকিৎসা দিয়েছে এ টিম।

সেনা বাহিনী জানিয়েছে, এদিকে, মঙ্গলবার তৃতীয় দফায় প্রায় ১২০ মেট্রিক টন ত্রাণসামগ্রী নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’ চট্টগ্রাম বন্দর থেকে মিয়ানমারে রওনা হয়েছ। এতে রয়েছে শুকনো খাবার, জরুরি ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, বিশুদ্ধ পানি, তাবু, কম্বলসহ প্রয়োজনীয় সামগ্রী।

জাহাজটি শুক্রবার (১১ এপ্রিল) মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের সবশেষ তথ্য অনুযায়ী, মিয়ানমারে গত ২৮ মার্চ সাগাইং শহরের কাছে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে অন্তত সাড়ে ৩ হাজার নিহত ও সাড়ে ৪ হাজারের বেশি আহত হন; এখনো নিখোঁজ রয়েছেন ৩৭৩ জন।

ভূমিকম্পে হাজার হাজার ভবন ধ্বংস, রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য হাসপাতাল ও স্কুলসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো।

আরও পড়ুন

 

 

 

 

 

 

 

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad