রাজধানীর কলাবাগান থেকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন পাপ্পুকে (৪৭) গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ।
সোমবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। সাইফ উদ্দিন পাপ্পুর বাড়ি কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের কেশনপারে।
গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানিয়েছেন, সাইফ উদ্দিনকে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন দমনে সাইফ উদ্দিন পাপ্পু সামনের সারিতে ছিলেন বলে অভিযোগ করা হয়।


