অনলাইন-অফলাইন ক্লাসের সিদ্ধান্ত চলতি সপ্তাহেই: শিক্ষামন্ত্রী

অনলাইন-অফলাইন ক্লাসের সিদ্ধান্ত চলতি সপ্তাহেই: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন | ফাইল ছবি
Advertisement
Advertisement

জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের বিষয়ে চলতি সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে আশা করা যায়।

রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী দুই একদিনের মধ্যে স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক হবে। তাদের মতামত জানার পর, পরবর্তী মন্ত্রিসভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

রোববার ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান এবং বিএনসিসির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জানিয়ে এহছানুল হক মিলন বলেন, ‘জ্বালানি সাশ্রয়ের জন্য বিভিন্ন দেশ নানা পদক্ষেপ নিচ্ছে, বাংলাদেশও নিচ্ছে। অংশীজনদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের আলোচনার পর তাদের সিদ্ধান্ত নিয়ে অনলাইন বা অফলাইন অথবা মিশ্র পদ্ধতিতে ক্লাসের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে।’

চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ সম্মেলনে জানানো হবে বলেও নিশ্চিত করেন মন্ত্রী।

এর আগে গত বৃহস্পতিবার সবশেষ মন্ত্রিসভা বৈঠকে সাড়া দেশে বিদ্যুৎ সাশ্রয়ের কর্মপরিকল্পনা বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে কিভাবে বিদ্যুৎ সাশ্রয় করা যায় সে বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad