বিয়ের প্রলোভনে টাকা আত্মসাৎ: গায়ক নোবেলের জামিন মঞ্জুর

বিয়ের প্রলোভনে টাকা আত্মসাৎ: গায়ক নোবেলের জামিন মঞ্জুর
সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত।

রোববার দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত পাঁচ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করে।

আসামিপক্ষের আইনজীবী মো. ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নোবেল একজন পরিচিত গায়ক। তাকে ‘হানি ট্র্যাপ’-এর মাধ্যমে ফাঁসানো হয়েছে এবং তার বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগও মিথ্যা। আদালত শুনানিতে সন্তুষ্ট হয়ে জামিন দিয়েছে।

গত ২০২৫ সালের ১৩ আগস্ট আনাননিয়া শবনম রোজ নামে এক নারী গায়ক নোবেলের বিরুদ্ধে মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, আনাননিয়া শবনম রোজের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নোবেল এবং তাকে বিয়ের প্রলোভন দেখান। এই সম্পর্কের সুযোগ নিয়ে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে ওই নারীর কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেন। পরে সেই টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করেন বলে অভিযোগ করা হয়।

আরও পড়ুন

আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগ তদন্তের নির্দেশ দেয়। তদন্ত শেষে গত ৭ জানুয়ারি পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বাদীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

পরে গত ২৩ ফেব্রুয়ারি নোবেলকে গ্রেপ্তার করে ডেমরা থানার পুলিশ। ওইদিনই আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এর আগে, ‘ধর্ষণ ও মারধর’ এর অভিযোগে ডেমরা থানার আরেকটি মামলায় ২০২৫ সালের ১৯ মে গ্রেপ্তার হন নোবেল। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর ২৪ জুন জামিন পান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad