এনসিপিকে ‘কম দেশ প্রেমিক’ ভাবতে চান না সিইসি

এনসিপিকে ‘কম দেশ প্রেমিক’ ভাবতে চান না সিইসি
বক্তব্য রাখছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তিনি ‘কম দেশপ্রেমিক’ হিসেবে ভাবতে চান না। এনসিপির দাবি ‘শাপলা’ প্রতীক নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের অনুমোদিত তালিকায় প্রতীকটি না থাকায় তা দেওয়া যায়নি।’

রোববার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

সিইসি আরও বলেন, ‘যে প্রতীক তারা চেয়েছিল, সেটি আমাদের তালিকাভুক্ত প্রতীকের মধ্যে নেই। কমিশন চাইলে প্রতীকের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে। তবে এ পর্যন্ত তালিকার বাইরে কোনো দলকে প্রতীক দেওয়া হয়নি।’

নতুন প্রতীক যুক্ত করার প্রশ্নে সিইসি জানান, এতে কোনো অসুবিধা নেই।

আরও পড়ুন

তিনি বলেন, ‘এনসিপির বর্তমান নেতৃত্ব ২০২৪ সালের আন্দোলনে সামনের সারিতে ভূমিকা রেখেছে। তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আস্থা রাখবে বলেই আমি মনে করি। তাদের কোনো অংশকে আমি কম দেশপ্রেমিক হিসেবে ভাবতে চাই না।’

বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সিইসি বলেন, ‘এআই-এর ৫০ শতাংশ সোর্স শনাক্ত করা যায় না। কেউ কেউ ইন্টারনেট বন্ধের প্রস্তাব দিয়েছেন, কিন্তু আমরা তথ্য প্রবাহ বাধাগ্রস্ত করতে চাই না। ইন্টারনেট বন্ধের পক্ষে নই। আমরা চাই স্বচ্ছ, সবার সামনে দৃশ্যমান নির্বাচন- রাতের অন্ধকারের ভোট নয়।’

বৈঠকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দীন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমদসহ অন্যান্য কর্মকর্তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad