চট্টগ্রামে আড়াই হাজার কেজি মা ইলিশ জব্দ

চট্টগ্রামে আড়াই হাজার কেজি মা ইলিশ জব্দ
চট্টগ্রামে জব্দ হওয়া আড়াই হাজার কেজি মা ইলিশ। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী মৎস্যজীবী ঘাটে সাগর থেকে আসা চারটি ফিশিং বোটে অভিযান চালিয়ে প্রায় আড়াই হাজার কেজি মা ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ। নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের দায়ে চারজনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার সকালে নৌ-পুলিশ, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, কোস্টগার্ড ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে নিষেধাজ্ঞা চলাকালে সাগরে ইলিশ ধরার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় সাগর থেকে ঘাটে ফিরতে থাকা চারটি বোট থেকে প্রায় আড়াই হাজার কেজি মা ইলিশ জব্দ করা হয়।

চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, উদ্ধার করা ইলিশগুলো জেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয় এতিমখানা, মাদরাসা ও সেবামূলক সংগঠনে বিতরণ করা হয়েছে।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ২২ দিনের জন্য ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে প্রশাসন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad