প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল দেশে পৌঁছে বলেছেন, ফিলিস্তিন এখনো স্বাধীন হয়নি, তাই গাজা নিয়ে সংগ্রাম শেষ হয়নি। শনিবার ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন তিনি। শহিদুল বলেন, ‘প্রথমেই বলতে চাই এখনো গাজা মুক্ত হয়নি। তাই গাজা নিয়ে আমাদের সংগ্রাম শেষ হয়নি। যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন মুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে।’ ইসরাইলি বর্বরতার সমালোচনা করে তিনি আরও বলেন, ‘আমাকে আটকের সময় বাংলাদেশি পাসপোর্ট দেখে ইসরাইলি সেনা সদস্যরা বেশি ক্ষিপ্ত হয়ে যায় এবং তার পাসপোর্ট মাটিতে ছুড়ে ফেলে দেয়।’ ‘এমন ন্যাক্কারজনক কাজ আমাকে খুবই আঘাত করেছে। একটি দেশের পাসপোর্ট এমনভাবে…
Author: টাইমস রিপোর্ট
জাতীয় ঐকমত্য কমিশন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত সংবিধানের ৪ (ক) অনুচ্ছেদটি বিলুপ্ত করার প্রস্তাব করেছে। তারা এ লক্ষ্যে অনুচ্ছেদ ৪ (ক) বিলুপ্তির প্রস্তাবটি ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’–এ অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে। কমিশন তাদের এই প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুততম সময়ের মধ্যে মতামত জানাতে চিঠি দিয়েছে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের নামে বৃহস্পতিবার এই চিঠি পাঠানো হয়। চিঠিতে ঐকমত্য কমিশন জানায়, ‘জুলাই সনদ ২০২৫’ প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে তাদের বৈঠক শেষ হয়েছে। এই পর্যায়ে কমিশন সংবিধানের ৪ (ক) অনুচ্ছেদ বিলুপ্তির প্রস্তাবটি সনদে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে। ৪ (ক)…
জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জুলাই চার্টারের ভিত্তিতে গণভোট করা প্রয়োজন এবং এতে পিআরের (সংসদে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) বিষয়টিও রাখা উচিত’। তিনি বলেন, ‘জাতির মতামত না নিয়ে পিআরকে উপেক্ষা করা যাবে না।’ শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠিত জামায়াতের গণমিছিল কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। পাঁচ দফা দাবি জানিয়ে জামায়াতে ইসলামী এই গণমিছিল আয়োজন করে। এছাড়া একই দাবিতে সমমনা ইসলামী দলগুলো পৃথক মিছিল ও সমাবেশ করেছে। মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে গোলাম পরওয়ার বলেন, ‘যদি জাতি পিআরের পক্ষে রায় দেয়, তাহলে সব রাজনৈতিক দলকে তা মেনে নিতে হবে। তবে, যদি জাতি পিআর বিরোধী রায় দেয়, তাহলে তা আমরা…
সাবেক নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজাম আর নেই। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, সাবেক নৌবাহিনী প্রধান শুক্রবার সকাল ৯ টা ১৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তার মৃত্যুতে নৌবাহিনী প্রধানসহ সর্বস্তরের নৌ সদস্যগণ গভীর শোক প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বাদ যোহর নৌবাহিনী সদর দপ্তর মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমের লাশ যথাযথ সামরিক মর্যাদায় দাফন করা হবে বনানী সামরিক কবরস্থানে। আইএসপিআর জানায়, ‘ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম ১৯৫২ সালের ২ নভেম্বর চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালের…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ধানের শীষ অপ্রতিরোধ্য, এজন্য টানাটানি।’ শাপলা প্রতীক না দিলে ধানের শীষ বাতিল করার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দাবির সমালোচনায় তিনি একথা বলেন। কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দিইনি। তোমাদেরকে তোমাদের মার্কা দেবে নির্বাচন কমিশন, সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।’ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘কিছু কিছু ব্যক্তি বা দল, তারা ধমক দিচ্ছে, হুমকি দিচ্ছে যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না বা ওমুকের মার্কা থাকতে পারবে না। আমরা এ কথা বলি নাই যে তোমাদেরকে মার্কা…
গাজামুখী নৌবহর ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ১৪৫ জন সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকার কর্মীর নিরাপত্তা দাবি করেছে জাতিসংঘ। জাতিসংঘ বিশেষজ্ঞ আইরিন খান এক বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলা আটক ও সাংবাদিকদের গ্রেপ্তার করে ইসরায়েল আবারও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। বুধবার ভোরে ইসরায়েলি নৌবাহিনী ও সামরিক হেলিকপ্টার ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ‘কনসায়েন্স’ নামক জাহাজসহ কয়েকটি নৌযানকে আন্তর্জাতিক জলসীমায় আটক করে। এই ‘কনসায়েন্সে’ বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমসহ ৯২ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে রয়েছেন ১৬ জন ১০টি দেশের আন্তর্জাতিক সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও মানবাধিকারকর্মী। গাজা অবরোধ ভাঙতে এ নৌযান যাত্রা করে। আটক ব্যক্তিদের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। বিবৃতিতে জাতিসংঘের…
ইসরায়েলের হাতে বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী শহিদুল আলম আটক হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার ফেসবুক পেজে এক পোস্টে শফিকুল আলম বলেন, ‘শহিদুল আলম যে নৌবহরে ছিলেন, ইসরায়েলি বাহিনী তা আটক করেছে। শহিদুল জানিয়েছেন, তারা এখন “ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে অপহৃত” অবস্থায় আছেন।’ শফিকুল আলম বলেন, ‘হাসিনা সরকারের আমলে কারাবন্দি অবস্থায় যে অসাধারণ সাহস ও দৃঢ়তা শহিদুল দেখিয়েছিলেন, সেই মানসিক শক্তিই এবারও তাকে এই দুঃসময় পার হতে সহায়তা করবে।’ তিনি আরও বলেন, ‘শহিদুল আলমের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন, তবে একই সঙ্গে আমাদের দৃষ্টি রাখতে হবে গাজায় চলমান ধ্বংসযজ্ঞ ও গণহত্যার প্রতিও। এটি কেবল এক মানবিক…
গাজামুখী ‘কনসায়েন্স’ নামক জাহাজে ইসরায়েলের হাতে আটক বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী শহিদুল আলম। বুধবার তার আটকের খবর নিশ্চিতের পর ফেসবুক পোস্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। মির্জা ফখরুল লেখেন, ‘শহিদুল আলমকে মুক্ত করুন। আমি সরকারকে তার নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’ এ দিন সকালে ইসরায়েল বাহিনীর হাতে গ্রেপ্তারের আগে শহিদুল ফেসবুকে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আমি শাহিদুল আলম, বাংলাদেশি একজন আলোকচিত্রী এবং লেখক। সাগরে আমাদের ওপর আক্রমণ করা হয়েছে এবং আমি ইসরায়েলের দখলদার বাহিনীর হাতে অপহৃত হয়েছি।’ যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা ও সহায়তায় ইসরায়েল…
বিগত সরকারের সময় গুমের দুই মামলায় বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। দুই মামলাতেই শেখ হাসিনার সঙ্গে আসামি হিসেবে আছেন তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। বার্তা সংস্থা বাসস জানায়, এদিন গুমের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলার অভিযোগ আমলে নিয়ে ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল-১। গুমের একটি মামলায় শেখ হাসিনা ও তার সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক পাঁচটি অভিযোগ আনা হয়। অপর মামলায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকসহ ১৩ জনের বিরুদ্ধে আনা হয় আনুষ্ঠানিক আরো পাঁচটি অভিযোগ । বুধবার বিচারপতি গোলাম…
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নির্বাচনী প্রতীক ‘শাপলা’ বরাদ্দের আবেদন নাকচ করার পর দলটি মঙ্গলবার নির্বাচন কমিশনের দেওয়া এক চিঠিতে আবারও একই প্রতীক চেয়েছে। তবে এবার তারা নমুনা ছবি দিয়ে ‘শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা’ প্রতীক চেয়ে আবেদন করেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ আবেদন করেন বলেন দলীয় সূ্ত্রে জানা গেছে। গত ২৫ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন সাংবাদিকদের জানিয়েছিলেন, গত ১৭ জুন এনসিপি দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ চেয়ে নির্বাচন কমিশনে প্রথম আবেদন করেছিল। সে সময়ও জাতীয় প্রতীক বিবেচনায় তাদের দেওয়া হয়নি ‘শাপলা’। সিইসি প্রশ্ন রেখে বলেন, ‘তখন সেভাবে বিষয়টি নিয়ে আলোচনা না হলেও এখন…

