Author: টাইমস রিপোর্ট

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ ধর্মীয় নেতাদের একটি প্রতিনিধিদল। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনায়’ এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বৌদ্ধ ধর্মীয় নেতারা প্রবারণা পূর্ণিমার মাহাত্ম্য বর্ণনা করে প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা প্রধান উপদেষ্টাকে বিহার পরিদর্শনেরও আমন্ত্রণ জানিয়েছেন। এ সময় রাজধানীর উত্তরায় বৌদ্ধদের শেষকৃত্যের জন্য জায়গা বরাদ্দ করে দেওয়ায় প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানান বৌদ্ধ নেতারা। তারা বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে বিষয়টি অবহিত করার পর ১০ দিনের মধ্যে শ্মশানের জন্য স্থান বরাদ্দ করে দেওয়া হয়েছে। এটা ইতিহাসে অনন্য। ঢাকায় বৌদ্ধধর্মের কেউ মারা গেলে শেষকৃত্যের জন্য…

Read More

দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত খুব শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তাদের কাছে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। এনডিএম নামে একটি রাজনৈতিক দল আগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দিয়েছিল, যা ভিত্তিতে তদন্ত শুরু করা হচ্ছে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, প্রাথমিক তদন্তের কাজ এখন চলছে। তিনি আরও বলেন, ‘এখন যাচাই-বাছাই চলছে এবং শিগগিরই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে।’ তিনি জানিয়েছেন, চলতি মাসেই উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যেতে পারে। বেশ কিছু মামলার বিচার চলছে এবং বেশ কয়েকটি মামলার বিচার…

Read More

সরকারি অফিসে ‘ওয়ান টাইম (একবার ব্যবহার্য) প্লাস্টিকের’ ব্যবহার নিষিদ্ধের যাত্রা শুরু করেছে। সচিবালয় থেকেই এই উদ্যোগ শুরু করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামী ১ জানুয়ারি থেকে এই উদ্যোগ পুরোপুরি কার্যকর হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে সচিবালয়কে একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত করা সম্ভব হবে।’ রোববার সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ ঘোষণা সম্পর্কে সাংবাদিকদের তিনি বলেন, ‘এ বছরের ডিসেম্বরের মধ্যে পানির বোতলসহ অন্যান্য একবার ব্যবহার্য প্লাস্টিক বন্ধ করা হবে।’ তিনি জানান,  ‘ওয়ান টাইম’ বা ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ আইনত নিষিদ্ধ না হলেও, সরকার একে নিরুৎসাহিত করছে। ইতোমধ্যে বিভিন্ন দূতাবাস এবং বিশ্ববিদ্যালয়…

Read More

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করছেন ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। রোববার বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গোয়েন লুইসের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকাস্থ জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী অফিসের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘দেশের বর্তমান পটভূমি, নির্বাচন ও গণতান্ত্রিক ভবিষ্যত নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।’ ‘গণতন্ত্রের শাসন ফিরিয়ে আনতে জাতিসংঘের যে প্রতিশ্রুতি, তা নিয়েও কথা হয়েছে। ফেব্রুয়ারির নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে, রোহিঙ্গাদের যত দিন প্রত্যাবাসন না হয়, তত দিন তাদের বিষয়ে জাতিসংঘ কাজ করতে সমর্থন ব্যক্ত করেছে,’…

Read More

শারদীয় দুর্গাপূজার মণ্ডপে  ‘অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের’ পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদদ রয়েছে বলে জানিয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘কিছু ফ্যাসিস্ট তাদের সহযোগী ও বুদ্ধিজীবীর ইন্ধনে কয়েকটি পূজামণ্ডপে “অসুরের মুখে দাড়ি” লাগিয়ে ধর্মীয় বিভেদ এবং “সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার” সৃষ্টির পায়তারা করেছিল কিন্তু সকলের সহযোগিতায় আমরা এই কুচক্রিদের চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছি।’ রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কমিটির মিটিং প্রতি সপ্তাহেই হয়। এতে আমাদের দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপারে আলোচনা হয়। গত শারদীয় দুর্গাপূজায় সম্বন্ধেও আলোচনা হয়েছে।’ তিনি…

Read More

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ  খলিলুর রহমান শুক্রবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক এম. আরিফুল ইসলাম। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বাংলাদেশের আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। তিনি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। এছাড়া তারা আঞ্চলিক রাজনীতি এবং নিরাপত্তা বিষয়েও আলাপ করেন। অ্যালিসন হুকার রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করেন এবং জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গাদের জন্য ৬০ মিলিয়ন ডলার সহায়তার জন্য খলিলুর রহমান আন্তরিক ধন্যবাদ…

Read More

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ রাজনৈতিক দলগুলোকে তাদের ‘সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে দেশের স্বার্থ জলাঞ্জলি’ না দিতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘দেশের ৫৬ শতাংশ মানুষই পিআর পদ্ধতি বোঝে না, তাই এ নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো উচিত নয়।’ তার আরো অভিযোগ, যারা ‘নির্বাচন বানচালে ষড়যন্ত্র’ করছে,  জামায়াতে ইসলামী তাদের পক্ষে কাজ করছে। শনিবার দুপুরে রাজধানীতে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বিএনপির এই নেতা সতর্ক করে বলেন, ‘পিআর পদ্ধতি দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং এটি জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।’ তার মতে, সংবিধান সংশোধন বা নতুন কোনো ব্যবস্থা প্রবর্তন করতে হলে তা অবশ্যই একটি বৈধ…

Read More

গত সেপ্টেম্বর মাসে দেশে ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জন নিহত এবং ৬৮২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ৬৩ ও শিশু ৪৭ জন। রোড সেফটি ফাউন্ডেশন শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংগঠনটি ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়, শুধু মোটরসাইকেল দুর্ঘটনাতেই নিহত হয়েছেন ১৪৩ জন, যা মোট মৃত্যুর ৩৪ দশমিক ২৯ শতাংশ। দুর্ঘটনায় পথচারী নিহত হয়েছেন ১১২ জন, চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৬ জন। এ সময় ১৭টি নৌ-দুর্ঘটনায় প্রাণ গেছে ২১ জনের এবং ৬ জন নিখোঁজ রয়েছেন। ২৯টি রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৭ জন, আহত…

Read More

চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাস বলছে, এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। শনিবার প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। গত সেপ্টেম্বরেও সমুদ্র উপকূলে তিনটি লঘুচাপ হয়েছিল, যার একটি নিম্নচাপে পরিণত হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে, অক্টোবর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মাসজুড়ে দুই থেকে চার দিন মাঝারি থেকে তীব্র ব্রজ্যসহ বৃষ্টি এবং তিন থেকে পাঁচ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পূর্বাভাস বলছে, চলতি মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে বিদায় নেবে। বর্ষা শেষে দিন ও রাতের তাপমাত্রা ক্রমে…

Read More

ভাষা সৈনিক আহমদ রফিককে শেষ শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ। শনিবার সকাল থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ। অনেকে তাকে ভাষা আন্দোলনের ইতিহাসের এক আলোকবর্তিকা বলে বর্ণনা করেন। তারা বলেন, দেশের জন্য তার অবদান অনন্য, আগামী প্রজন্মকে সেই চেতনা ধারণ করতে হবে। শ্রদ্ধা নিবেদনের পর তার মরদেহ ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জীবদ্দশায় তিনি মরণোত্তর দেহ চিকিৎসা শিক্ষা ও গবেষণার জন্য দান করার অঙ্গীকার করেছিলেন। তার নামে প্রতিষ্ঠিত রফিক ফাউন্ডেশন জানায়, কফিনটি শোকযাত্রার মাধ্যমে হাসপাতালে পৌঁছায়। আহমদ রফিক ছিলেন কবি, প্রাবন্ধিক, ভাষা…

Read More