মার্কিন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক  

মার্কিন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক  
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

 

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ  খলিলুর রহমান শুক্রবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক এম. আরিফুল ইসলাম।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বাংলাদেশের আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। তিনি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। এছাড়া তারা আঞ্চলিক রাজনীতি এবং নিরাপত্তা বিষয়েও আলাপ করেন।

অ্যালিসন হুকার রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করেন এবং জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গাদের জন্য ৬০ মিলিয়ন ডলার সহায়তার জন্য খলিলুর রহমান আন্তরিক ধন্যবাদ জানান।

খলিলুর যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে শুল্ক আলোচনা পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। তিনি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং অতিরিক্ত শুল্ক হ্রাসের বিষয়টি বিবেচনার অনুরোধ জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad