বেশিরভাগ ব্যাংকে ভারতের কোর ব্যাংকিং সিস্টেম: গভর্নর

বেশিরভাগ ব্যাংকে ভারতের কোর ব্যাংকিং সিস্টেম: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ফাইল ছবি
Advertisement
Advertisement

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, আমাদের দেশের বেশিরভাগ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেম ভারতের। এক্ষেত্রে আমাদের নিজেদের সক্ষমতা বাড়াতে হবে।

শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের বর্ষপুর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন।

এ সময় অনুষ্ঠানের প্রধান আতিথি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

ব্যাংকগুলোকে দক্ষ কর্মকর্তা না পাওয়া নিয়ে আক্ষেপ করে গভর্নর বলেন, ‘ব্যাংকের ব্যবস্থাপনায় সঠিক জ্ঞানসম্পন্ন ও প্রশিক্ষিত এমডি (ব্যবস্থাপনা পরিচালক) পাওয়া একটা  বড় সমস্যা। তা ছাড়া ভালো মানের হেড অব ডিপার্টমেন্ট পাওয়াও কঠিন হয়ে পড়েছে। সেটা করপোরেট বিভাগ কিংবা কনজিউমার্স বিভাগ–যাই হোক না কেন। তাই সামনে কিন্তু চ্যালেঞ্জ আরও বেশি।’

আরও পড়ুন

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘অর্থনীতিতে আগামী ৪-৫ মাস আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’

আহসান এই মনসুর বলেন, ‘বাংলাদেশে আর্থিক খাতের অবস্থা খুব দুর্বল। জিডিপির ৫২-৫৩ শতাংশ হচ্ছে আর্থিকখাত। চীনে যেটা ২০০ শতাংশের ওপর, ভারতে ১০০ শতাংশের কাছাকাছি আর আমাদের ৫০ শতাংশের মতো-এটা তো গ্রহণযোগ্য নয়।’ আবার তার মধ্যে আবার খেলাপি ঋণ বাড়ছে। এটা ব্যাংক ব্যবস্থাপনার জন্য একটা দুর্বল দিক।

রাজনৈতিক প্রভাবও ব্যাংক খাতের সুশাসনে বড় বাধা মন্তব্য করে আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকগুলো প্রায়শই ঝুঁকি আগেভাগে মূল্যায়ন না করে একই ধরনের ব্যবসায় একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে। এতে করে অনেক সময় ব্যাংকগুলো ঝুঁকি না বুঝে ঋণ দিয়ে বসে।

গভর্নর বলেন, ‘মাইক্রোক্রেডিটকে অটোমেটেড করতে হবে। নাহলে তারা টিকে থাকতে পারবে না।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad