Author: টাইমস রিপোর্ট

‘এস আলম গ্রুপের’ চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ২০১৭ সাল থেকে ‘যোগ্যতার মূল্যায়ন’ ছাড়াই আট হাজার ৩৪০ জনকে ইসলামী ব্যাংকে নিয়োগ দিয়েছেন বলে  অভিযোগ উঠেছে । এই ‘অযোগ্য ও অদক্ষ জনবলের’ বেতন-ভাতা বাবদ দেশের সর্ববৃহৎ শরিয়াভিত্তিক ব্যাংকটির বছরে ক্ষতি হচ্ছে প্রায় দেড়শ’ কোটি টাকা। ব্যাংকটির অভ্যন্তরীণ সূত্রে এমন তথ্য  জানা গেছে। জানা গেছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ২০১৭ সালে ইসলামী ব্যাংকের একচ্ছত্র নিয়ন্ত্রন নেয় চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম। অভিযোগ, এরপর থেকে ধাপে ধাপে নামে-বেনামে ঋণের আড়ালে ব্যাংকটি থেকে প্রায় এক লাখ কোটি টাকা বের করে নেয় বিতর্কিত গ্রুপটি; যার বেশিরভাগই পাচার হয়ে যাওয়ার আশঙ্কা কেন্দ্রীয় ব্যাংকের। ইসলামী ব্যাংক সূত্র জানিয়েছে, ব্যাংকটিতে নিয়ন্ত্রণ নেওয়ার…

Read More

খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতা নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর মন্তব্যকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে ভারত। শুক্রবার নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফ্রিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল এই প্রতিক্রিয়া জানান। ভারতের সহায়তায় খাগড়াছড়িতে সহিংসতা ঘটেছে, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্যের প্রশ্নে রণধীর জয়সোয়াল বলেন, ‘আমরা এই “মিথ্যা ও ভিত্তিহীন” অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার “দেশের আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ” হয়েছে এবং নিয়মিতভাবে সেই দায় অন্যের ওপর চাপানোর প্রবণতা দেখাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের এখন উচিত আত্মসমালোচনা করা এবং পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে স্থানীয় উগ্রপন্থীদের সহিংসতা, অগ্নিসংযোগ ও ভূমি দখলের ঘটনাগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করা।’ খাগড়াছড়িতে…

Read More

দেশের উত্তর ও মধ্যাঞ্চলের পাঁচটি জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শুক্রবার পাউবো’র বুলেটিনে বলা হয়েছে, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার নিম্নাঞ্চল সাময়িকভাবে ডুবে যেতে পারে। এতে উল্লেখ করা হয়, বর্তমানে দেশের সব প্রধান নদ–নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও তিস্তাসহ কয়েকটি নদীর পানি আগামী তিন দিনে সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এতে রংপুর বিভাগের লালমনিরহাট ও নীলফামারী এবং ময়মনসিংহ বিভাগের শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য উদ্ধৃত করে বুলেটিনে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম…

Read More

প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান এ এম এম নাসির উদ্দিন প্রবাসীদের উদ্দেশে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘এ উদ্যোগ দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।’ এ পদক্ষেপের মাধ্যমে প্রবাসীদের ভোট দেওয়ার প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে, যা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় একটি নতুন দিগন্ত খুলে দেবে। নির্বাচন কমিশনার জানিয়েছেন, প্রবাসীরা ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন। এই অ্যাপটির মাধ্যমে প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। রেজিস্ট্রেশন করতে হলে প্রয়োজন হবে এনআইডি কার্ড, পাসপোর্টের বিস্তারিত এবং প্রবাসী ঠিকানা। এছাড়া,…

Read More

রোহিঙ্গাদের জন্য নতুন করে ৯৬ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ নিয়ে প্রথম উচ্চপর্যায়ের সম্মেলনে এই প্রতিশ্রুতি আসে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে জানান, যুক্তরাষ্ট্র ৬০ মিলিয়ন এবং যুক্তরাজ্য ৩৬ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হল তাদের মিয়ানমারে প্রত্যাবাসন। এ জন্য রাখাইনে স্থিতিশীলতা নিশ্চিত করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের একটি বাস্তবসম্মত রোডম্যাপসহ সাত দফা প্রস্তাব দেন তিনি। মুহাম্মদ ইউনূস বলেন, ‘অর্থায়ন…

Read More

বৃষ্টিবলয় ‘প্রবাহের’ কারণে রাজধানীতে মঙ্গলবার থেকে শুরু হওয়া রাতভর বৃষ্টিতে রাজধানীর অনেক জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। মাঝরাতে বজ্রপাতের পর বুধবার ভোরে থেমে থেমে বৃষ্টিতে  জলযট দেখা দিয়েছে নিউমার্কেট, পল্টন, রামপুরা, মালিবাগ, কাকরাইল, মিরপুরের কাজীপাড়া, কালশী ও মতিঝিলসহ বহু এলাকায়। এতে দুর্গাপূজার ছুটির দিনেও ভোর থেকে কিছু সড়কে যানজট তৈরি হয়। কোথাও কোথাও ইঞ্জিনে পানি ঢুকে সিএনজিচালিত অটোরিকশা বিকল হয়ে পড়ে। সাত-সকালে নিত্যকাজে বেরিয়ে দুর্ভোগে পড়েন অনেক নগরবাসী। নিম্ন আয়ের মানুষের ভোগান্তি সবচেয়ে বেশি। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশের ওপর ধেয়ে আসছে মৌসুমি বৃষ্টিবলয় ‘প্রবাহ’। এটি মঙ্গলবার রাতে প্রবেশ করে আগামী ৫ অক্টোবর পর্যন্ত প্রায় ৮০ শতাংশ এলাকায় সক্রিয়…

Read More

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইল রামাদান। মঙ্গলবার  সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজাতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে খালেদা জিয়ার পক্ষ থেকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার নিন্দা এবং ব্যাপক হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানানো হয়। এই যুদ্ধ বন্ধের জন্য জোর দাবিও জানানো হয়। ফিলিস্তিনের রাষ্ট্রদূত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তার সরকারের সময় বাংলাদেশস্থ ফিলিস্তিনের অ্যাম্বেসীর জন্য বিনামূল্যে জমি দেওয়া হয় এবং খালেদা জিয়ার সরকারের সময় সেই জমিতে অনুদানে ভবন নির্মাণ করা হয়। যা ছিল ফিলিস্তিনি সরকারের প্রতি বিএনপি সরকার ও জিয়া…

Read More

সারাদেশে দুর্গাপূজাকে কেন্দ্র করে গত ১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি দায়ের করা ১৫টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১৯ জনকে। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এসব তথ্য জানান। সারাদেশে দুর্গাপূজাকে কেন্দ্র করে গত ১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি দায়ের করা ১৫টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১৯ জনকে। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এসব তথ্য জানান। তিনি বলেন, ‘দুর্গাপূজাকে কেন্দ্র এসব ঘটনার কোনোটিই বড় ধরনের বিপত্তি তৈরি করেনি। আমরা শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করেছি।’ আইজিপি বলেন,…

Read More

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় অবরোধের ভেতরে সহিংসতার গুলিতে নিহত তিনজনের পরিচয় মিলেছে। নিহত সকলেই ভিন্ন ভাষাভাষী মারমা জনগোষ্ঠীর, তারা গুইমারার বাসিন্দা। তারা হলেন সিন্দুকছড়ি ইউনিয়নের দেবলছড়ি চেয়ারম্যান পাড়ার আথুই মারমা (২১), হাফছড়ি ইউনিয়নের সাং চেং গুলিপাড়ার আথ্রাউ মারমা (২২) এবং রামসু বাজার বটতলার তৈইচিং মারমা (২০)। স্থানীয় সূত্রগুলো জানায়, রোববার গুইমারা উপজেলায় নিরাপত্তা বাহিনী, বাঙালি বসতি স্থাপনকারী ‘সেটেলার’ এবং ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর মধ্যে ত্রিপক্ষীয় গুলিবিনিময়ে অন্তত তিনজন পাহাড়ি নিহত হয়েছেন এবং ১৩ সেনা সদস্যসহ বেশ কয়েকজন আহত হন। গুলির ঘটনায় তিনজন নিহত হন এবং নিহতদের লাশ হাসপাতালে পাঠানো হয়। ১৪৪ ধারা লঙ্ঘন করে গুইমারার রামসু বাজারে দুপুর ১টার…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ এবার খাগড়াছড়ির প্রসঙ্গে ‘ভুয়া ধর্ষণ’ শব্দ ব্যবহার করে দুঃখ প্রকাশ করলেন। চাইলেন ‘ধর্ষকের কঠোর থেকে কঠোরতর শাস্তি’। সোমবার বিকালে ফেসবুক পোস্টে তিনি রোববার হাতিয়ায় দেওয়া ওই বক্তব্যের ব্যাখ্যা দেন। পাশাপাশি পার্বত্য সংকট মোকাবেলায় ‘আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ’ করার আহ্বান জানান। তবে এর আগেই খাগড়াছড়ি পরিস্থিতি নিয়ে ‘নীরবতা’ ও স্কুলছাত্রী ধর্ষণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হান্নান মাসউদের ‘মিথ্যাচারের প্রতিবাদে’ দল ছাড়ার ঘোষণা দেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) অলিক মৃ। এদিন দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি নিজেই এ কথা জানান। অলিক মৃ ভিন্ন ভাষাভাষী গারো জনগোষ্ঠীর নেতা। জুলাই গণঅভ্যুত্থানে…

Read More