Author: টাইমস রিপোর্ট

খাগড়াছড়িতে সহিংসতায় হতাহত ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আইন ও সালিস কেন্দ্র (আসক) বলেছে, ‘সংঘটিত ঘটনায় যদি কোনরূপ “অতিরিক্ত বলপ্রয়োগের” ঘটনা ঘটে থাকে, সরকার যেন তাৎক্ষণিকভাবে তদন্ত করে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।’ সোমবার এক সংবাদ বিবৃতিতে সংগঠনটি এ কথা বলেছে। বিবৃতিতে বিচার বিভাগীয় তদন্তের আহ্বান জানিয়ে বলা হয়, ‘ঘটনার সাথে সংশ্লিষ্ট সকল দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রমাণভিত্তিক ব্যবস্থা নেওয়া এবং ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারের সুষ্ঠু নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।’ এতে আরো বলা হয়, ‘আমরা লক্ষ্য করছি, পার্বত্য এলাকায় প্রায়ই উত্তেজনা সৃষ্টি হচ্ছে, যা জনজীবন ও জানমালের ক্ষয়ক্ষতির কারণও হচ্ছে। অতীতে সংঘটিত এ ধরনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং…

Read More

বাংলাদেশে আগামী বছর একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সারাহ কুক বলেন, ‘যুক্তরাজ্য কয়েক মাস আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টার জাতীয় নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানায়। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে খুব ভাল আলোচনা হয়েছে।’ ‘আমাদের পক্ষ থেকে আগামী বছর বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করেছি’, বলেন তিনি। সারাহ আরো বলেন, ‘নির্বাচন কমিশন, অন্তর্বর্তী সরকার এবং আমাদের আন্তর্জাতিক অংশীদারদের প্রচেষ্টার প্রশংসা জানাই। যুক্তরাজ্য, বিশেষ…

Read More

একটি মহল খাগড়াছড়ি অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এই ঘটনাগুলোর পেছনে ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধন রয়েছে। সোমবার রাজধানীর পুরাতন রমনা থানা চত্বরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন থানার নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করা হয়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশব্যাপী দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তিনি উল্লেখ করেন যে, একটি মহল দুর্গাপূজার উৎসব ব্যাহত করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি।’ খাগড়াছড়ির পরিস্থিতি সম্পর্কে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এটি একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি…

Read More

খাগড়াছড়ি পরিস্থিতি নিয়ে ‘নীরবতা’ ও স্কুলছাত্রী ধর্ষণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হান্নান মাসউদের ‘মিথ্যাচারের প্রতিবাদে’ দল ছাড়লেন কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) অলিক মৃ। সোমবার দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি নিজেই এ কথা জানান। অলিক মৃ ভিন্ন ভাষাভাষী গারো জনগোষ্ঠীর নেতা। জুলাই গণঅভ্যুত্থানে টাঙ্গাইল অঞ্চলে সংগঠকের ভূমিকা পালন করেন। অলিক ফেসবুক পোস্টে অভিযোগ তুলেছেন, ‘খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ধর্ষণ, আদিবাসীদের ওপর হামলা, আদিবাসীদের বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং তিনজন আদিবাসীকে হত্যার ঘটনা নিয়ে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির নীরবতা এবং ধর্ষণ নিয়ে এনসিপির নেতা হান্নান মাসউদ-এর মিথ্যাচারের প্রতিবাদ।’ তিনি বলেন, ‘আমি অলিক মৃ, জাতীয় নাগরিক পার্টি -এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল)…

Read More

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানীর একটি সিন্ডিকেটে যুক্ত ইউনিক ইস্টার্ন লিমিটেডের মালিক নূর আলীসহ ১৪ জনের বিরুদ্ধে ৪০ কোটি ৭১ লাখ টাকা প্রতারণার অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলা দায়ের করেছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানিয়েছেন, তাদের প্রাথমিক তদন্তে ওই ১৪ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে গত ২৮ সেপ্টেম্বর গুলশান থানায় বিদেশে অর্থপাচার প্রতিরোধ (মানিলন্ডারিং) আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে, ভিন্ন একটি সূত্র জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে বিগত আওয়ামী লীগ সরকারের পতনের আগেই দেশত্যাগ করেন নূর আলী। সিআইডির তদন্তে জানা গেছে, ইউনিক ইস্টার্ন  লিমিটেডের মালিক নূর আলী এবং তার সহযোগীরা সরকারি নির্ধারিত ফি ছাড়াও…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়কেকে শুভেচ্ছা জানিয়েছেন। রোববার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের ধর্মীয়-সামাজিক মূল্যবোধের সৌন্দর্য হলো বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব।’ তারেক রহমান হিন্দু সম্প্রদায়কে উৎসবের আনন্দ উদযাপন করতে আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা উৎসাহ-উদ্দীপনা নিয়ে উৎসব উদযাপন করুন এবং সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্র প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিয়ে কাজ করছে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক কর্তব্য।’ ধর্মীয় সম্প্রীতি নিয়ে তিনি পবিত্র হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমকে নির্যাতন…

Read More

খাগড়াছড়ির অবরোধকে কেন্দ্র করে পাহাড়ি-বাঙালি সংঘাতময় পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি উভয় পক্ষকে ‘সংযম দেখানোর’ আহ্বান জানিয়েছে। পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা এ সংগঠনের সভাপতি। জনসংহতি সমিতির তথ্য ও প্রচার বিভাগের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে ‘১৪৪ ধারার ভেতরেই’ ওই সংঘাতময় পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে ‘পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্থিতিশীল পরিস্থিতি’ রক্ষায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকার অষ্টম শ্রেণী পড়ুয়া এক জুম্ম (পাহাড়ি) কিশোরীকে গণ ধর্ষণের ঘটনায় জড়িত ধর্ষকদের গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তির দাবীতে ‘জুম্ম ছাত্র জনতার’ সমাবেশ থেকে শনিবার ডাকা হয়  সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি। পূর্বনির্ধারিত অবরোধ কর্মসূচি…

Read More

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বের নানা প্রভাবশালী সাবেক রাষ্ট্র ও সরকার প্রধানরা। তারা অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। প্রধান উপদেষ্টা প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রধান উপদেষ্টা বিশ্ব নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন। মুহাম্মদ ইউনূস বলেন, ‘মানুষ এখন রাতারাতি অলৌকিক পরিবর্তন আশা করছে, যদিও সম্পদ সীমিত। তবে তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণের দায়িত্ব নিতে হবে।’ আসন্ন ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের পরামর্শ, সহায়তা ও নৈতিক শক্তি আমাদের…

Read More

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন দলের নেতাকর্মীদের কাছে হেনস্তার শিকার হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দুপুরে  জাতিসংঘ সদর দপ্তরের কাছে ৪৭ নম্বর সড়কে  ফার্স্ট এভিনিউতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানিয়েছে, বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর গত সোমবার নিউইয়র্কে পৌঁছে জন এফ কেনেডি বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে  অপমানের শিকার হন। অভিযোগ রয়েছে, বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীরা মহাসচিবকে প্রটোকল না দিয়ে খোকনকে নিয়েই ছিলেন  ব্যস্ত। কিন্তু সাংগঠনিকভাবে  মহাসচিবকে প্রটোকলের দেওয়ার দায়িত্ব আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকেরই। ওই ঘটনার পর দেশে-বিদেশে দলের নেতাকর্মীদের মধ্যে  ক্ষোভের সৃষ্টি হয়। এমনকি এ ঘটনার পর বিএনপি এক ধরণের  ইমেজ সঙ্কটে পড়ে। এমন আবহে…

Read More

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের  সদর দপ্তরের সামনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়েছে। শুক্রবার স্থানীয় সময় বিকালে কড়া পুলিশি প্রহরার ভেতরেই  প্রবাসী বাংলাদেশি কমিউনিটির দুই পক্ষের মধ্যে ওই অপ্রীতিকর ঘটনা ঘটে। নিউইয়র্ক থেকে টাইমস অব বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খানের পাঠানো ভিডিও ক্লিপের দেখা যায়, জাতিসংঘের অধিবেশনকে ঘিরে এর সদর দপ্তরের সামনে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির আওয়ামী লীগ ও বিএনপির ব্যানারে উপস্থিত ছিলেন। এ সময় অনেকে জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড বহন করছিলেন। ভিডিওতে দেখা যায়, এক পর্যায়ে দুই পক্ষ মুখোমুখি হলে একে অপরকে ধাক্কা দেন। এ সময় দুই পক্ষ হাতাহাতি এবং সংঘর্ষে জড়ান। সংঘর্ষে বেশ কয়েকজনকে…

Read More