বিমানবন্দর এলাকায় অনুমোদনহীন ড্রোন জব্দ

বিমানবন্দর এলাকায় অনুমোদনহীন ড্রোন জব্দ
জব্দকৃত ড্রোনের মডেল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে একটি অনুমোদনহীন ড্রোন জব্দ করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের ভিআইপি এলাকা থেকে ড্রোনটি জব্দ করা হয়। 

বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাফ অনূর্ধ্ব ২০ দলের খেলোয়াড়দের দেশে ফেরার সময় ভিআইপি পোল গেটের সামনে ভিডিও ধারণের সময় ড্রোনটি হাতেনাতে জব্দ করা হয়। জব্দকৃত ড্রোনটির মডেল ডিযেআই ম্যাভিক ৪ প্রো।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ড্রোনটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পূর্বানুমতি ছাড়াই বিমানবন্দর এলাকায় উড্ডয়ন করা হচ্ছিল, যা বিদ্যমান বিধি-বিধানের পরিপন্থী।

বিবৃতিতে বলা হয়, ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০ অনুযায়ী বিমানবন্দর এলাকা ‘রেড জোন’-এর অন্তর্ভুক্ত। এ ধরনের সংবেদনশীল এলাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়ন সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অননুমোদিত কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ।

ভবিষ্যতে বিমানবন্দরসহ সংবেদনশীল এলাকায় ড্রোন ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে চলার জন্যও বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad