ফেনী সীমান্তে অবৈধ অনুপ্রবেশ চেষ্টায় নাইজেরিয়ান নাগরিক আটক

ফেনী সীমান্তে অবৈধ অনুপ্রবেশ চেষ্টায় নাইজেরিয়ান নাগরিক আটক
সীমান্তে আটক নাইজেরিয়ান নাগরিক অস্টিন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ফেনীর পরশুরাম সীমান্তে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে অস্টিন (৩৯) নামে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার রাতে ফেনী বিজিবি-৪ ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়নের নিজকালিকাপুর বিওপির সদস্যরা অভিযান চালিয়ে পরশুরাম উপজেলার নিজকালিকাপুর সীমান্ত এলাকা থেকে ওই বিদেশি নাগরিককে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত মার্চ মাসে তিনি বাংলাদেশে আসেন। পরে বাংলাদেশ হয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে ফেনীর পরশুরামে আসেন। স্থানীয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়ার পর তাকে আটক করা হয়।

আটক ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পরশুরাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad