লক্ষ্মীপুরে কাভার্ডভ্যান এর ধাক্কায় স্কুলছাত্র নিহত

লক্ষ্মীপুরে কাভার্ডভ্যান এর ধাক্কায় স্কুলছাত্র নিহত
কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই মারা যায় নিহাদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

লক্ষ্মীপুরে কাভার্ডভ্যান চাপায় মো. নিহাদ (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার বিকালে সদর উপজেলার বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিহাদ সদর উপজেলার ১ নম্বর উত্তর হামছাদী ইউনিয়নের মোহাম্মদ আজাদের ছেলে। সে বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

‎স্থানীয়রা জানান, বিকালে স্কুল মাঠে খেলাধুলা শেষে সাইকেলে করে বাড়ি ফিরছিল নিহাদ। এ সময় স্কুলের সামনেই রামগঞ্জ থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যাটি আটক করলেও চালক পালিয়ে যান।

স্থানীয়রা অভিযোগ করেন, এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাদের দাবি, রাত ১০টার পর ড্রাম ট্রাক ও কাভারভ্যান চলাচলের নিয়ম থাকলেও এসব ভারী যানবাহন দিনের বেলাতেও বেপরোয়া গতিতে চলাচল করছে। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। তারা এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

‎লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad