যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন দলের নেতাকর্মীদের কাছে হেনস্তার শিকার হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরের কাছে ৪৭ নম্বর সড়কে ফার্স্ট এভিনিউতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানিয়েছে, বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর গত সোমবার নিউইয়র্কে পৌঁছে জন এফ কেনেডি বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে অপমানের শিকার হন। অভিযোগ রয়েছে, বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীরা মহাসচিবকে প্রটোকল না দিয়ে খোকনকে নিয়েই ছিলেন ব্যস্ত। কিন্তু সাংগঠনিকভাবে মহাসচিবকে প্রটোকলের দেওয়ার দায়িত্ব আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকেরই।
ওই ঘটনার পর দেশে-বিদেশে দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এমনকি এ ঘটনার পর বিএনপি এক ধরণের ইমেজ সঙ্কটে পড়ে।
এমন আবহে নিউইয়র্কে ক্ষুব্ধ নেতাকর্মীরা শুক্রবার খোকনকে কাছে পেয়ে মারধর করার চেষ্টা করে। একটি ভিডিওতে শোনা যায়, ‘আনোয়ার হোসেন খোকনকে মারা হচ্ছে।’ তবে নিজস্ব নিরাপত্তার শক্ত বেস্টনির কারণে তিনি শারিরিক হেনস্থা থেকে বেঁচে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, ‘১০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের কমিটি নেই। খোকনকে
আন্তর্জাতিক বিষয় দায়িত্ব দেওয়ার পরও তিনি কমিটি দিতে ব্যর্থ হন। ফলে তার ওপর আমাদের ক্ষোভ রয়েছে।’


