মাহিন সরকারকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব পদ থেকে বহিষ্কার করে দেওয়া আদেশ প্রত্যাহার করেছে দলটি।
এর ফলে আবার স্ব-পদে ও দ্বায়িত্বে বহাল হবেন তিনি।
এনসিপির যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে শুক্রবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ‘ডিইউ ফার্স্ট’ প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থীতা ঘোষণা করেছিলেন মাহিন সরকার। তার কয়েক ঘণ্টার মধ্যেই গত ১৮ আগস্ট ‘গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে তার পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়।
এরপর ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ান মাহিন। পরে একই পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ(বাগছাস) সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের আবু বাকের মজুমদারের প্রতি সমর্থন ঘোষণা করেন মাহিন।


