Author: টাইমস রিপোর্ট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার পাবে এবং ভবিষ্যতে তাদের সম্পর্কের নীতি ওই অবস্থান থেকেই নির্ধারিত হবে। তিনি বলেন, ‘প্রথমে বাংলাদেশ, তারপর অন্যান্য দেশ’, এই নীতিতে তারা বিশ্বাসী। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। মঙ্গলবার সকালে এ সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব প্রকাশ করা হয়। লন্ডন প্রবাসী তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর গণমাধ্যমের মুখোমুখি হলেন। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে তিনি বিশেষ গুরুত্ব দেন। তার মতে, বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সুষম সম্পর্ক থাকা উচিত, তবে বাংলাদেশের স্বার্থে কখনো কোনো ছাড় দেওয়া হবে না। তারেক বলেন, ‘এখানে ওই দেশ বা অন্য দেশ…

Read More

প্রয়োজনীয় সংস্কার শেষ না করে নির্বাচন হলে এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। মঙ্গলবার  সকালে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশন শেষে দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তাহের বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা দেখি না। তবে নির্বাচন যেন গ্রহণযোগ্য হয়, সেই ব্যাপারে সরকারের প্রতি আহ্বান জানাই। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি। জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সংস্কারের মধ্য দিয়েই নির্বাচন হতে হবে।’ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া দরকার। কারণ, একটি গণতান্ত্রিক জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার দেশের জন্য অত্যন্ত জরুরি। অতীতের…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিনি মনেপ্রাণে চান, অন্তর্বর্তী সরকার সফল হোক। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। মঙ্গলবার সকালে এ সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব প্রকাশ করা হয়।লন্ডন প্রবাসী তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর গণমাধ্যমের মুখোমুখি হলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংস্কারসহ একটি সুষ্ঠু নির্বাচন করাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। তারা এই মূল দায়িত্বটি সঠিকভাবে পালন করবেন বলে আশা রাখি।’ ‘এখন তারা এই কাজটি কতটুকু  ভালভাবে বা মন্দভাবে করতে পারছে, তার ওপরে সম্পর্কের উষ্ণতা বা শীতলতা নির্ভর করবে’, বলেন তিনি। অন্তর্বর্তী সরকার নিয়ে এর আগে ‘জনমনে সন্দেহ রয়েছে’, এমন মন্তব্যের ব্যাখায় তারেক রহমান বলেন, ‘যখন…

Read More

বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী তালিকা দ্রুত চূড়ান্ত করার জন্য শীর্ষ স্থানীয় নেতাদের দিক-নির্দেশনা দিয়েছেন দলের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চলতি মাসের মধ্যে প্রাথমিকভাবে একক প্রার্থী বাছাই করার নির্দেশনাও দিয়েছেন তিনি। সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন নির্দেশনা দেন তারেক রহমান। বৈঠক সূত্র জানিয়েছে, এতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে ঐকমত্য হওয়া, বিবিসি বাংলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাক্ষাৎকার দেওয়া এবং তার দেশে ফেরার যাবতীয় প্রস্তুতি নেওয়ার বিষয়ে আলোচনা হয়। স্থায়ী কমিটির বৈঠক রাত পৌনে ৯টায় শুরু হয়ে সাড়ে ১১টায় শেষ হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যান্যের মধ্যে…

Read More

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের একটি বক্তব্যকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে-যা একটি উদ্দেশ্যমূলক অপপ্রচার।’ বিবৃতিতে জানানো হয়, ‘গত ৩০ সেপ্টেম্বর বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান কার্যক্রমে নিয়োজিত সেনাবাহিনীর কার্যকলাপ আরো উন্নত ও গতিশীল করার উপায় সন্ধানে আয়োজিত একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপনা (স্টাডি পিরিয়ড) অনুষ্ঠানে সেনা সদস্যদের দেশের প্রচলিত আইন অনুযায়ী মোতায়েন এবং এর বিভিন্ন চ্যালেঞ্জসমূহ উপস্থাপিত হয়।’ ‘ওই আলোচনায় ইন এইড টু সিভিল পাওয়ার এর জন্য প্রযোজ্য বাংলাদেশ দণ্ডবিধি (সিআরপিসি) ১২৭-১৩২ ধারা, বর্তমানে সেনাবাহিনীকে প্রদত্ত “ম্যাজিস্ট্রেসি ক্ষমতা” আরোপের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের বিভিন্ন দিক আলোকপাত করা…

Read More

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘নির্বাচন চ্যালেঞ্জ নয়, চ্যালেঞ্জ হলো নির্বাচন বিলম্বিত করার চেষ্টা।’ সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত ‘আগামী নির্বাচন গুণমানসম্পন্ন ও সবার জন্য গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গণভোট একসাথে করা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা সুবিধার কথা বলেছি, কারণ যদি আলাদাভাবে গণভোট আয়োজন করতে হয়, তবে একই আয়োজন, একই বাজেট, একই কর্মকর্তা দিয়ে সেটি করতে হবে।’ তিনি আরো বলেন, ‘একই ব্যালট বক্স, একই পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার এবং ভোট সেন্টারের মাধ্যমে দুটি নির্বাচন করা যাবে। ফলে নির্বাচন বিলম্বিত করার যে কোনো প্রচেষ্টাকে…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় সফররত তুরস্ক প্রজাতন্ত্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচি। সোমবার দুপুর ২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। সাক্ষাতে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনও উপস্থিত রয়েছেন।  বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রয়েছেন। তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সফররত প্রতিনিধি দলের আরও দুই সদস্যও বৈঠকে যোগ দেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং…

Read More

সবার জন্য দুর্যোগ-সহনশীল, পরিবেশ বান্ধব ও বিকেন্দ্রীকৃত আবাসন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘বসতি কোনো বিলাসিতা নয়, এটি একটি মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃত হওয়া উচিত।’ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে “পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া” প্রতিপাদ্যে বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, ‘শুধু শহরাঞ্চলে নয়, গ্রামাঞ্চলেও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংখ্যক আধুনিক আবাসনের ব্যবস্থা করতে হবে। শুধু মাথা গোঁজার ঠাঁই নয়, বরং বিদ্যুৎ, পানি, গ্যাস, পরিবহনসহ প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করেই বসতি গড়ে তুলতে হবে।’ পরিবেশ উপদেষ্টা…

Read More

পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ির জঙ্গলে সেনা বাহিনী অভিযান চালিয়ে শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর গোপন আস্তানা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তবে ইউপিডিএফ এক বিবৃতিতে ওই উদ্ধার অভিযানকে ‘বানোয়াট, কাল্পনিক ও ভুয়া’ বলে দাবি করেছে। আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানায়, ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোর আনুমানিক ৫ টায় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গভীর জঙ্গলে সেনাবাহিনীর একটি অভিযানিক দল ইউপিডিএফ-এর একটি গোপন আস্তানা ঘেরাও করে তল্লাশি অভিযান পরিচালনা করে।’ ‘অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ইউপিডিএফ- এর শীর্ষ স্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা পালিয়ে…

Read More

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ রাজধানীর একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। গত ২৭ সেপ্টেম্বর থেকে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তার মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে যা বিভ্রান্তিকর। তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন রোববার সন্ধ্যায় বলেন, ‘তার অবস্থার তেমন পরিবর্তন হয়নি, তবে হৃদ্‌যন্ত্র কাজ করছে।’ তিনি সবার কাছে দোয়া চান। পরিবার জানায়, ৮২ বছর বয়সী তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছেন। ২০২৪ সালের শুরু থেকেই তাঁর শারীরিক অবস্থা অবনতির দিকে যায় এবং কয়েক দফায় হাসপাতালে ভর্তি হতে হয়। সর্বশেষ সেপ্টেম্বরের শেষ দিকে তাকে ভর্তি করার পর থেকেই লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ১৯৪৩ সালের ২২ অক্টোবর…

Read More