যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা

যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা
ফোর্ট মায়ার্সের একটি কনভিনিয়েন্স স্টোরের সামনে। বৃহস্পতিবার সকালে | ছবি: ভিডিও থেকে পাওয়া
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট মায়ার্স শহরে এক বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

শুক্রবার দুপুরে ফ্লোরিডা প্রবাসী লক্ষ্মীপুরের কমলনগরের শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইয়াসমিন লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের বাসিন্দা। তিনি কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিকের বোন।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টা ১৪ মিনিটে ফোর্ট মায়ার্সের একটি কনভিনিয়েন্স স্টোরের সামনে ইয়াসমিনের ওপর হামলা চালানো হয়।

খবর পেয়ে ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও লি কাউন্টি ইএমএস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ইয়াসমিনকে উদ্ধার করে। পরে সকাল ৭টা ২৭ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হামলার একটি সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি হাতুড়ি দিয়ে দোকানের বাইরে পার্ক করা একটি কালো গাড়ির সামনের ও পাশের কাচ ভাঙচুর করে। পরে দোকান থেকে ইয়াসমিন বের হয়ে আসলে ওই ব্যক্তি তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে।

আরও পড়ুন

এতে তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারী তার মাথায় কয়েকবার আঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে।

ফোর্ট মায়ার্স পুলিশের বরাত দিয়ে শাহিদুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ কে-৯ ইউনিট ও শেরিফের এভিয়েশন ইউনিট নিয়ে অভিযান চালায়।

নিরাপত্তার স্বার্থে আশপাশের তিনটি স্কুল সাময়িকভাবে লকডাউন করা হয়।

প্রথমদিকে সন্দেহভাজন পালিয়ে গেলেও পরে পুলিশ তার পরিচয় শনাক্ত করে এবং বিকািলে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ধারণা, সন্দেহভাজন ব্যক্তি অতীতে সংঘটিত একটি অমীমাংসিত হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত থাকতে পারে।

ঘটনার পর স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয় এবং সন্দেহভাজনকে দেখলে জরুরি নম্বরে ফোন করার আহ্বান জানানো হয়।

তবে অভিযুক্তের নাম-পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন শাহিদুল ইসলাম।

এ বিষয়ে বক্তব্য জানতে নিহতের ভাই কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad