জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগ বাড়বে: ইসলামী আন্দোলন 

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগ বাড়বে: ইসলামী আন্দোলন 
Advertisement
Advertisement

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিত্যপণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবনে মারাত্মক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণ।

রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম ও সেক্রেটারি মো. আব্দুল আউয়াল মজুমদার এ মন্তব্য করেন।

নেতারা বলেন, জ্বালানির দাম বাড়ায় সরাসরি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। এতে আগে থেকেই দ্রব্যমূল্যের চাপে থাকা সাধারণ মানুষ আরও সংকটে পড়বে।

তারা আরও বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনগণের প্রতি সুবিচার হয়নি। তাদের অভিযোগ, অতীত সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকারও যথাযথ বিচার-বিশ্লেষণ ছাড়াই এ সিদ্ধান্ত নিয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও দেশে মূল্য বাড়ানো হয়েছে বলে তারা উল্লেখ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, জ্বালানির পর্যাপ্ত মজুদ থাকার দাবি করলেও জনগণ এর সুফল পাচ্ছে না। তীব্র গরমে মানুষকে লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। এমন পরিস্থিতিতে মূল্যবৃদ্ধি সরকারের জনকল্যাণমূলক অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি করছে।

তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানিসংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের জন্য সরকার কাজ করতে ব্যর্থ হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর