সচিবালয়ে ‘ওয়ান টাইম প্লাস্টিক’ নিষিদ্ধের যাত্রা শুরু

সচিবালয়ে ‘ওয়ান টাইম প্লাস্টিক’ নিষিদ্ধের যাত্রা শুরু
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সরকারি অফিসে ‘ওয়ান টাইম (একবার ব্যবহার্য) প্লাস্টিকের’ ব্যবহার নিষিদ্ধের যাত্রা শুরু করেছে। সচিবালয় থেকেই এই উদ্যোগ শুরু করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামী ১ জানুয়ারি থেকে এই উদ্যোগ পুরোপুরি কার্যকর হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে সচিবালয়কে একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত করা সম্ভব হবে।’

রোববার সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ ঘোষণা সম্পর্কে সাংবাদিকদের তিনি বলেন, ‘এ বছরের ডিসেম্বরের মধ্যে পানির বোতলসহ অন্যান্য একবার ব্যবহার্য প্লাস্টিক বন্ধ করা হবে।’

তিনি জানান,  ‘ওয়ান টাইম’ বা ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ আইনত নিষিদ্ধ না হলেও, সরকার একে নিরুৎসাহিত করছে। ইতোমধ্যে বিভিন্ন দূতাবাস এবং বিশ্ববিদ্যালয় তাদের ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত ঘোষণা করেছে।

আরও পড়ুন

এ সময় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ সচিবালয়ে বাস্তবায়ন কার্যক্রম মনিটরিং করেন। তিনি কর্মকর্তাদের কাছ থেকে প্লাস্টিক ব্যাগ ও ফাইল সংগ্রহ করে, তাদের কাপড়ের বিকল্প ব্যাগ সরবরাহ করেন। সচিবালয়ের বিভিন্ন স্থানে সচেতনতামূলক পোস্টার, বোর্ড ও স্ট্যান্ডি পরিদর্শনও করেন তিনি।

সংশ্লিষ্টরা জানান, এছাড়া সচিবালয়ের সব প্রবেশপথে পুলিশ সদস্যরা সার্বক্ষণিকভাবে একবার ব্যবহার্য প্লাস্টিক বহন রোধে তল্লাশি চালাচ্ছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এই উদ্যোগ প্লাস্টিক দূষণ কমানোর লক্ষ্যে সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হচ্ছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর