জামায়াত আমিরের সঙ্গে সুইজারল্যান্ড রাষ্ট্রদূতের বৈঠক

জামায়াত আমিরের সঙ্গে সুইজারল্যান্ড রাষ্ট্রদূতের বৈঠক
জামায়াতে আমিরের সঙ্গে বৈঠক করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি।

রোববার সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত বৈঠকের শুরুতেই শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।

বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক– বিশেষ করে ব্যবসায়-বাণিজ্য ও কূটনৈতিক বিষয়ে খোলামেলা আলোচনা করেন। ভবিষ্যতে উভয় দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও জোরদার হবে বলে তারা আশা ব্যক্ত করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- সুইজারল্যান্ড দূতাবাসের কাউন্সিলর, হেড অব পলিটিক্যাল, ইকোনমিক ও কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক এবং প্রেস কর্মকর্তা খালেদ চৌধুরী।

জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন- দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর