Author: টাইমস রিপোর্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ (চাকসু) নির্বাচনে দুপুর ১টা পর্যন্ত ৩৫ শতাংশ ভোট পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক আরিফুল হক সিদ্দিকী টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করেন। তিনি বলেন, এখন পর্যন্ত ৩৫ শতাংশ ভোট পড়েছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে নিজেদের ভোট প্রয়োগ করছে। কলা ও মানববিদ্যা অনুষদের ছয়টি বুথে ১টা পর্যন্ত ৩০ শতাংশ এবং আরও ছয়টি বুথে ৩৫ শতাংশ ভোট পড়ে বলে জানান অনুষদের ডিন ও রিটার্নিং অফিসার অধ্যাপক মো. ইকবাল শাহীন খান। এই অনুষদে মোট ভোটার পাঁচ হাজার ২৬৩ জন। সামাজিক বিজ্ঞান অনুষদে ভোট পড়েছে ৪৪ শতাংশ। মোট ভোটার ছয় হাজার ৬১৮ জন।…

Read More

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) হল সংসদে ব্রেইল পদ্ধতিতে ভোট প্রদান করার ব্যবস্থা না রাখায় অসন্তোষ প্রকাশ করেছেন দৃষ্টিপ্রতিবন্ধী ভোটাররা। বুধবার সকাল থেকে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা চাকসু ভবনের দুই তলায় নিজেদের ভোট প্রয়োগ করেন। রাজনীতি বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ও প্রীতিলতা হলের ভোটার মেহেরুন্নেসা পায়েল বলেন, ‘আমরা আগে জেনেছিলাম ব্রেইল পদ্ধতিতে আমরা আমাদের ভোট প্রয়োগ করতে পারব। কিন্তু এখন এসে দেখছি আরেকজনের সহায়তা নিতে হচ্ছে।’ দৃষ্টিপ্রতিবন্ধী সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদপ্রার্থী সোহেল রানা বলেন, ‘আমরা ভোটে অংশগ্রহণ করলেও মনে আনন্দ নাই। অন্যের সহায়তায় ভোট দেওয়ায় আমার “প্রাইভেসি” নষ্ট হচ্ছে। আমার ভোট আমি কাকে দিচ্ছি এখন তো…

Read More

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট দাবি-দাওয়া পূরণে শাহবাগে ‘ব্লকেড’ কর্মসূচিতে অবস্থান নিয়েছেন। বুধবার দুপুরের পূর্বঘোষিত এ কর্মসূচি ঠেকাতে শাহবাগ থানার সামনে ব্যারিকেড দিয়ে অবস্থানে ছিল পুলিশ। শিক্ষক-কর্মচারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে গিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন। আন্দোলনরত হাজার হাজার শিক্ষকদের অবস্থানের কারণে এ সময় সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিন সকালে জাতীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান ধর্মঘট থেকে নেতারা এ কর্মসূচির কথা জানিয়েছিলেন। সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানিয়েছেন, তাদের দাবির পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সাংবাদিকদের তিনি বলেন, ‘যতদিন না সরকার আমাদের দাবিগুলো পূর্ণভাবে মেনে নেবে, ততদিন আন্দোলন চলবে। কিছুক্ষণের মধ্যে আমরা পালন করতে যাব।’ তিনি দাবি করেন,…

Read More

ঢাকার মিরপুরের রূপনগরের শিয়ালবাড়িতে রাসায়নিক গুদামে লাগা অগ্নিকাণ্ডের ঘটনাস্থল বুধবার দুপুরে অধ্যাপক ইয়াসির আরাফাতের নেতৃত্বে বুয়েটের বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া ফায়ার সার্ভিসের ‘হ্যাজমেট টিম’ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে, অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে থেকে কালো রঙের ধোঁয়ার কুণ্ডুলি ও রাসায়নিক ঝাঁঝালো গ্যাস আশেপাশের এলাকায় বাতাসে ছড়িয়ে পড়েছে। সরেজমিনের দ্য টাইমস অব বাংলাদেশের প্রতিনিধি জানিয়েছেন, এতে আশেপাশের পোশাক কারখানার অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বেশ কয়েকজনকে হাসপাতালেও নিতে হয়েছে। তবে দাবির মুখেও কারখানাগুলো খোলা রাখায় শ্রমিকরা রাস্তায় নেমে এসে ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, ঝাঁঝালো বাতাসে শ্বাস নালীতে জ্বালাপোড়া, চোখও জ্বলছে। এদিকে, পোড়া কারখানার সামনে ছেলের ছবি হাতে মনিরুল ইসলাম নামে এক…

Read More

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে। এ ঘটনায় আরও কয়েকজন দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস। সাড়ে সাত ঘণ্টা পরও নেভানো যায়নি রাসায়নিকের গুদামের আগুন। এর আগে তিনি নয়জনের মরদেহ পাওয়ার খবর দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, আগুন লাগার পর প্রথমে কেমিক্যাল বিস্ফোরণ হয়। তখন বিষাক্ত গ্যাসে তারা মারা যান। পরে তদন্ত করে বিস্তারিত জানা যাবে, যোগ করেন তিনি। তিনি আরও বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে বর্তমানে…

Read More

‘শাপলা’ প্রতীক বরাদ্দ না দেওয়ার প্রশ্নে নিয়ে নির্বাচন কমিশন (ইসি) অনড় রয়েছে বলে জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।  মঙ্গলবার ইসি ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “শাপলা” ইস্যুতে ইসির অবস্থান একই। যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় জাতীয় প্রতীক বরাদ্দের কোনো বিধান নেই, তাই এটি দলীয় প্রতীক হিসেবে দেওয়ার সুযোগও নেই।’ ‘আমরা জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) একটি চিঠি পাঠিয়েছি। এতে বলা হয়েছে, যে তারা যেন ১৯ অক্টোবরের মধ্যে বিকল্প পছন্দের প্রতীক সম্পর্কে জানায়। যদি ১৯ তারিখের মধ্যে তারা না জানান, তাহলে নির্বাচন কমিশন স্বীয় বিবেচনায় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে,’ বলেন তিনি। এতে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরি করবে…

Read More

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) এ নয়, সেনা আইনে বিচার চায় বাহিনীর অবসরপ্রাপ্তদের সংগঠন ‘এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন’। সেনা আইনে ‘গুমের বিচারের বিধান’ না থাকায় আইন সংশোধনের দাবি জানান তারা। মঙ্গলবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের নেতারা। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট সাইফুল্লাহ খান সাইফ লিখিত বক্তব্য বলেন, ‘দেশে-বিদেশে বিভিন্ন মহল অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টায় লিপ্ত। তারা নানান গুজব ছড়াচ্ছে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে। এ ব্যাপারে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে গুজবে কান দেওয়া চলবে না।’ এ সময় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার রোকনউদ্দিন উপস্থিত ছিলেন। গত আওয়ামী লীগ শাসনামলে বিভিন্ন জনকে গুম ও…

Read More

জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারনামায় নতুন করে পরিবর্তন আনা এবং ‘নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে’ পিআর পদ্ধতির দাবিতে একটি রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে বিএনপির নীতিনির্ধারনী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ওই বৈঠকে আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির একক প্রার্থী ও সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সম্ভাব্য প্রার্থীদের চূড়ান্ত করার ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব ছাড়াও সমসাময়িক বিভিন্ন বিষয় প্রাধান্য পায় বলে বৈঠক সূত্রে জানা গেছে। স্থায়ী কমিটির বৈঠক রাত ৯টায় শুরু হয়ে সোয়া ১১টায় শেষ হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি  সভাপতিত্ব…

Read More

জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির জন্য আগামী নভেম্বরে গণভোট চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার দুপুরে দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করে এমন প্রস্তাব দিয়েছে। প্রেস ব্রিফিংয়ে জামায়াত নেতা তাহের বলেন, ‘ফ্রেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগেই আমরা এই ভোট চাই।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অতীতে বহুবার ১৭ দিন, ২১ দিনের প্রস্তুতিতে গণভোট হয়েছে। কাজেই নির্বাচন কমিশন এখনো প্রায় দুই মাসের প্রস্তুতি নিতে পারবে।’ তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির জন্য গণভোটের বিষয়ে বিএনপিসহ সব রাজনৈতিক দল একমত। তবে তাদের দল গণভোট নির্বাচনের আগেই চায়। এর কারণ ব্যাখ্যায় তাহের বলেন,…

Read More

রাজধানীর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।  ‎শিক্ষার্থীদের অবস্থানের কারণে শিক্ষা ভবন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫-এর খসড়া চূড়ান্ত করে দ্রুত অধ্যাদেশ জারির দাবি শিক্ষার্থীদের। তারা বলছেন, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। এদিকে এই কর্মসূচি ঘিরে সচিবালয় অভিমুখে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। ফলে ওই পথে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে এলাকা ঘিরে দেখা দেয় যানজট ও দুর্ভোগ। বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালগামী দর্শনার্থীদের বেশি দুর্ভোগ পোহাতে হয়। সোমবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে শহীদ সোহরাওয়ার্দী…

Read More