চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ (চাকসু) নির্বাচনে দুপুর ১টা পর্যন্ত ৩৫ শতাংশ ভোট পড়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক আরিফুল হক সিদ্দিকী টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করেন।
তিনি বলেন, এখন পর্যন্ত ৩৫ শতাংশ ভোট পড়েছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে নিজেদের ভোট প্রয়োগ করছে।
কলা ও মানববিদ্যা অনুষদের ছয়টি বুথে ১টা পর্যন্ত ৩০ শতাংশ এবং আরও ছয়টি বুথে ৩৫ শতাংশ ভোট পড়ে বলে জানান অনুষদের ডিন ও রিটার্নিং অফিসার অধ্যাপক মো. ইকবাল শাহীন খান। এই অনুষদে মোট ভোটার পাঁচ হাজার ২৬৩ জন।
সামাজিক বিজ্ঞান অনুষদে ভোট পড়েছে ৪৪ শতাংশ। মোট ভোটার ছয় হাজার ৬১৮ জন। বিজ্ঞান অনুষদ কেন্দ্রে ১টা ৪৫ মিনিট পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানান রিটার্নিং অফিসার অধ্যাপক মো. আল আমিন।
এর আগে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
৩৫ বছর পর অনুষ্ঠিত হওয়ার চাকসু নির্বাচনে এবার কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে ১৩টি প্যানেলের মোট ৪১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি ১৪টি হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ৪৮৬ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৮ জন।


