মুক্তিপণ না পেয়ে কিশোরকে হত্যা: পলাতক শরিফুল গ্রেপ্তার

মুক্তিপণ না পেয়ে কিশোরকে হত্যা: পলাতক শরিফুল গ্রেপ্তার
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের দাবিতে কিশোর রাফিজ মিয়াকে অপহরণের পর হত্যার ঘটনায় শরিফুল ইসলাম (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরের দিকে গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শরিফুল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা বাজারপাড়ার মৃত মুরজুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ জুন সন্ধ্যায় চুয়াডাঙ্গার চিলাভালকী গ্রামের রাফিজকে মোবাইলে ডেকে নিয়ে অপহরণ করে আসামিরা। পরে ভুক্তভোগীর পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না পেয়ে আসামিরা তাকে শ্বাসরোধে হত্যা করে চুয়াডাঙ্গা সদর থানার কুতুবপুর এলাকার অর্জুন খালে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার ৮ দিন পর, গত ১৩ জুন খালের পাশের একটি পুকুর থেকে রাফিজের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা দায়েরের পর চুয়াডাঙ্গা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) ও আলমডাঙ্গা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শরিফুলকে গ্রেপ্তার করে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ নিয়ে এই হত্যা মামলায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো। ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad