পঞ্চগড়ে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কৃষকের মৃত্যু

পঞ্চগড়ে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কৃষকের মৃত্যু
সুরুজ্জামাল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সাতনাই নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সুরুজ্জামাল (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের টাকাহারা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সাতনাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত সুরুজ্জামাল টাকাহারা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের সাতনাই নদীতে মাছ ধরার জন্য জাল বসাতে যান সুরুজ্জামাল। এ সময় নদীতে প্রবল স্রোতের কারণে পানির তোড়ে তিনি তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

বিকাল প্রায় ৫টার দিকে কুরবান নামে এক ব্যক্তি নদীর মধ্যে একটি বাঁশের খুঁটির সঙ্গে আটকে থাকা তার মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু মুসা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad