সরকার চাঁদাবাজিকে কোনোভাবেই প্রশ্রয় দিচ্ছে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সরকার চাঁদাবাজিকে কোনোভাবেই প্রশ্রয় দিচ্ছে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

সরকার চাঁদাবাজিকে কোনোভাবেই প্রশ্রয় দিচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনই বলেন, সরকার চাঁদাবাজিকে কোনোভাবেই প্রশ্রয় দিচ্ছে না। মিরপুরের ঘটনার পর সরকার যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তাতে বোঝা যায় সরকার এগুলো সহ্য করবে না।

মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সংবাদ সন্মেলনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, পুলিশের সক্ষমতা আগের চেয়ে বেড়েছে। সবাই মিলে চেষ্টা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে মনে করেন তিনি।

রাজধানীতে অটোরিকশা চালকদের আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার অটোরিকশা নিয়ে একটি নীতিমালা তৈরির কাজ করছে। সবার সঙ্গে আলোচনা করেই এটি চূড়ান্ত করার কথা বলেন জাহেদ উর রহমান। অটোরিকশা পরিবেশবান্ধব ও কর্মসংস্থান সৃষ্টি করলেও লাগামহীনভাবে এটা চলতে পারে না বলে মনে করেন তিনি।

তিনি বলেন, এ বাহনটির নিরাপত্তার দিকটিও নীতিমালায় নিশ্চিত করা হবে।

আরও পড়ুন

জাহেদ উর রহমান আরও বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল হলে সরকারও মূল্য সমন্বয় করবে। জ্বালানির দাম স্থিতিশীল হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সরকার বাধ্য হয়েই এলপিজির দাম সমন্বয় করেছে। তারপরেও কেউ যদি বেশি দামে বিক্রি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তথ্য উপদেষ্টা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশন করার ক্ষেত্রে দলটির অপরাধের স্বীকৃতি ও অনুতাপ থাকা জরুরি। অপরাধের স্বীকৃতি ও অনুতাপের পরও রিকনসিলিয়েশনের প্রশ্ন থাকতে পারে।

তবে অপরাধ স্বীকার করলেই ফৌজদারি অপরাধের দায় শেষ হয়ে যায় না উল্লেখ করে তিনি বলেন, ‘এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হয়। কিন্ত দলটির প্রধান নেত্রী এখনও ভয় দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন। এমন প্রেক্ষাপটে রিকনসিলিয়েশনের আলাপটা সরকারের দিক থেকে এন্টারটেইন করা কঠিন। রিকনসিলিয়েশন তো তাদের চাইতে হবে।’

সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিবম মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রাজধানীতে ৪ দিনে ৪১ জন চিহ্নিত চাঁদাবাজ গ্রেপ্তার

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad