ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট মোটরসাইকেল আরোহী

ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট মোটরসাইকেল আরোহী
দুর্ঘটনাস্থল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ আল নোমান (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের চড়াইকোল রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল নোমান কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল থেকে বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। এ সময় দ্রুতগতির একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নোমান মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোমান কুষ্টিয়া শহর থেকে কুমারখালীর দিকে ফিরছিলেন। নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল রেলগেট এলাকায় ওভারটেকের সময় মোটরসাইকেলটি পড়ে গেলে তিনি ট্রাকের নিচে চলে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নোমান নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad