বাসভবনে আগুন, স্ত্রীসহ পাকিস্তানের হাইকমিশনার আইসিইউতে

বাসভবনে আগুন, স্ত্রীসহ পাকিস্তানের হাইকমিশনার আইসিইউতে
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার গুলশানে পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর দেশটির হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার কন্টিনেন্টাল হাসপাতালের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা গেছে, অগ্নিদগ্ধ হয়ে কন্টিনেন্টাল হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি রয়েছেন ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান। সকাল ৯টার দিকে দগ্ধ অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হাইকমিশনারের বারিধারার বাসভবনে আগুন লাগে। এ সময় ধোঁয়ায় আহত হন তারা। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তারা হাসপাতালের চিকিৎসক আমিনা সুলতানার তত্ত্বাবধানে রয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad