সিলেট বিভাগের গুণীজনদের সামাজিক সংগঠন ‘সিলেট রত্ন ফাউন্ডেশনের’ নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব টি এইচ এম জাহাঙ্গীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি’র চেয়ারপার্সন মনসুর আহমদ চৌধুরীকে চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সালমা মাসুদ চৌধুরীকে সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সিটিজেন রিসার্স কমিউনিকেশনস-এর চেয়ারম্যান, সাংবাদিক টিএইচএম জাহাঙ্গীরকে মহাসচিব করে ২৩ সদস্য বিশিষ্ট ২০২৫-২৭ মেয়াদে ওই কমিটি গঠন ঘোষণা করা হয়। শুক্রবার বিকালে ‘সিলেট রত্ন ফাউন্ডেশনের’ সাধারণ সভা, ২০২৫ গুলশান নর্থ ক্লাবে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান ইশতিয়ার আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সিএম শফি সামী। সংবাদ…
Author: টাইমস রিপোর্ট
কোনো দল জুলাই সনদে স্বাক্ষর না করলেও নির্বাচনে এর প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সাংবাদিকদের তিনি বলেন, ‘আরও সময় রয়েছে। আশা করি, এ সময়ের মধ্যেই বাকি দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে। গণতন্ত্রে সবাই একমত হবে এমন নয়, সেটা উন্মুক্ত রয়েছে। ভিন্ন মত থাকতেই পারে।’ শনিবার সকালে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন। তিনি বলেন, ‘শহীদ জিয়ার সমাধি স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রতীক। গণতান্ত্রিক চর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে প্রয়াস, জুলাই সনদের মধ্য দিয়ে তার নতুন অধ্যায় শুরু হয়েছে।’ ‘সনদ বাস্তবায়ন হলে রাষ্ট্রের ক্ষমতার…
বামপন্থী চারটি রাজনৈতিক দলের আপত্তির পর পরিবর্তন আনা হয়েছে জুলাই জাতীয় সনদ ২০২৫-এ। এর ফলে বাংলাদেশের সংবিধান থেকে স্বাধীনতার ঘোষণাপত্র বাদ যাচ্ছে না। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন প্রায় আট মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সনদ চূড়ান্ত করে। গত মঙ্গলবার সনদের একটি অনুলিপি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়। ওই খসড়া সনদে বলা হয়েছিল, সংবিধানের ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলি–সংক্রান্ত ১৫০(২) অনুচ্ছেদ বিলুপ্ত হবে এবং সংশ্লিষ্ট পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল সংবিধানে রাখা হবে না। এর সাথে একমত ছিল না ৯টি দল। এই প্রস্তাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ…
আসন্ন জাতীয় নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে তা নির্ধারণে আলাপ-আলোচনায় বসতে ‘বিএনপি প্রস্তুত’ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার সন্ধ্যায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা নির্বাচনের কথা বলেছি। যে সুর আজকে আমরা বাজালাম, সেই সুর নিয়ে আমরা নির্বাচনে যাব। ঐক্যের সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে। আজকে ঐকমত্যে আমরা যেমন সনদ করলাম, নির্বাচনের ব্যাপারেও রাজনীতি বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন, কীভাবে নির্বাচন করবেন।’ এ প্রসঙ্গে…
রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের আট মাসের সংলাপ শেষে শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। এর মধ্যে বিএনপি, জামায়াত, এলডিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, নাগরিক ঐক্য, এনডিএম, গণসংহতি আন্দোলন, জেএসডি, গণঅধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় গণফ্রন্ট, ইসলামী আন্দোলন, গণফোরাম, জাকের পার্টি, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট, আমজনতার দলসহ মোট ২৫টি দল সনদে স্বাক্ষর করে কমিশনের প্রস্তাবিত সংস্কার কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার জানায়। বিকেল পাঁচটার পর শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং জাতীয় ঐকমত্য কমিশনের…
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শুক্রবার বিকালে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও বিভিন্ন রাজনৈতিক দল ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ এ স্বাক্ষর করেন। এ অনুষ্ঠানে অংশ নেয় ৩০টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। এর মধ্যে বিএনপি, জামায়াত, এলডিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, নাগরিক ঐক্য, এনডিএম, গণসংহতি আন্দোলন, জেএসডি, গণঅধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় গণফ্রন্ট, ইসলামী আন্দোলন, গণফোরাম, জাকের পার্টি, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট, আমজনতার দলসহ মোট ২৫টি দল সনদে স্বাক্ষর করে কমিশনের প্রস্তাবিত সংস্কার কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার জানায়। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ…
লাইভ শেষ/১৭:৩০ প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘সব রাজনৈতিক দল একমত হয়ে ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষর করবে, একথা কথা কেউ ভাবতে পারেনি। আলী রীয়াজকে দায়িত্ব দিয়েছিলাম। তিনি এতো চমৎকারভাবে দায়িত্ব পালন করেছেন, সৌহার্দ্যের সাথে রাজনৈতিক দলগুলো আলোচনায় অংশগ্রহণ করেছে। জাতির বিভিন্ন স্তুরের মানুষ এ নিয়ে আলাপ-আলোচনা করেছে, তর্ক-বিতর্ক করেছে। .. জুলাই সনদ ইতিহাসে অমর হয়ে থাকবে।’ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরের পর দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘এই দিনটি একটি মহান দিন। এর কথা চিন্তা করলেই গা শিউরে ওঠে। এই দিনটি শুধু জাতির জন্য নয়, সারা পৃথিবীর জন্য একটি বড় উদাহরণ হয়ে থাকবে। এটা…
রাজধানীর ধানমন্ডি এলাকার মিরপুর সড়কে ‘জুলাই যোদ্ধাদের’ একাংশ বিক্ষোভ ও অবরোধ করেছেন। এতে সেখানে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার দুপুর সোয়া ২টার পর তারা ধানমন্ডি-২৭ নম্বর এলাকার ‘রাপা প্লাজার’ সামনে জড়ো হন। এর আগে তাদের জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ থেকে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, লাঠি হাতে বিক্ষোভকারীরা অ্যাম্বুলেন্স ছাড়া অন্যান্য যানবাহন থামিয়ে দিচ্ছেন। অন্য একটি অংশ সংসদ ভবনের নিরাপত্তা বেষ্টনির বাইরে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এর আগে, বেলা দেড়টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই অনুষ্ঠানকে কেন্দ্র করে ‘রণক্ষেত্র’ সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান ‘জুলাই যোদ্ধারা’। তাদের মানিক মিয়া এভিনিউ থেকে সরিয়ে দিতে…
পূর্ব নির্ধারিত সময়ে, বিকাল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বেলা আড়াইটার দিকে শুরু হওয়া টানা বৃষ্টিতে সভাস্থল ভিজে যায়। বিকাল পৌনে চারটার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয় বিজ্ঞপ্তিতে জানায়, ‘ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য আমরা প্রস্তুত। আবহাওয়া অনুকূল না থাকায় অনুষ্ঠান শুরুর সময় কয়েক মিনিট পিছিয়ে যেতে পারে, তবে সার্বিক প্রস্তুতি ঠিকঠাক রয়েছে। অতিথিরা ইতোমধ্যে ভেন্যুতে আসা শুরু করেছেন এবং আমরা ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা দেখার অপেক্ষায় আছি।’ বেলা দেড়টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই অনুষ্ঠানকে কেন্দ্র করে ‘রণক্ষেত্র’ সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান ‘জুলাই যোদ্ধারা’। তাদের মানিক…
জাতীয় ঐকমত্য সনদ স্বাক্ষরের সময়সূচি নিয়ে ‘অনিশ্চয়তা’ তৈরি হয়েছে। সনদটির বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতপার্থক্যের জেরেই এই সংকট সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এ পরিস্থিতিতে বুধবার সন্ধ্যা ৬ টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘অতি জরুরি’ বৈঠক ডেকেছে জাতীয় ঐকমত্য কমিশন (এনসিসি)। এর আগে কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনায়’ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সভাপতিত্ব করেন কমিশন প্রধান মুহাম্মদ ইউনূস। বৈঠকে ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, মো. আইয়ুব মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং…

