পঞ্চগড়ে নতুন বিওপি স্থাপন

পঞ্চগড়ে নতুন বিওপি স্থাপন
ছবি: টাইমস
Advertisement
Advertisement

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় সীমান্তে পুশইন, মাদক ও চোরাচালান ঠেকাতে বর্ডারে নতুন বিওপি উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিজিবির উত্তর পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাসের ফিতা কেটে মাধুপাড়া বিওপির উদ্বোধন করেন।

পরে বিজিবির রিজিয়ন কমান্ডার প্যারেড গ্রহণ ও রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং পরে সুইচ চেপে বিওপির নামফলক উন্মোচন করেন। এছাড়া তিনি বিওপির চত্বরে একটি আম গাছের চারা রোপন করেন। এসময় সীমান্ত সুরক্ষায় দেশ ও জাতির কল্যাণ কামণা করে দোয়া মোনাজাত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, সীমান্তে দুটি বিওপির মধ্যবর্তী দূরত্ব বেশি হওয়ায় নজরদারি জোরদার ও সীমান্ত অপরাধ প্রতিরোধে নতুন এই বিওপি স্থাপন করা হয়েছে। এই বিওপি চালুর ফলে সীমান্তে টহল ও নজরদারি আরও বাড়বে। এতে পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা আরও জোরদার হবে।

তিনি আরোও বলেন, নীলফামারী ৫৬ বিজিবির টোকাপাড়া ও ঘাগড়া বিওপির মাঝে ২২ কিলোমিটার সীমান্তের এই বিওপি উদ্বোধন হলো। আমি বিশ্বাস করি এই বিওপি উদ্বোধন করার ফলে এই নীলফামারী ব্যাটালিয়নের অপারেশন সক্ষমতা আরো বৃদ্ধি পাবে। এই বিওপির দ্বায়িত্ব প্রাপ্ত বিজিবির সকল সদস্যরা অন্তত নিষ্ঠা, সততা, আন্তরিকতা এবং পেশাদারিত্বদের সাথে তাদের দ্বায়িত্ব পালন করবেন। এসময় তিনি সীমান্ত সুরক্ষায় সকলের সহযোগিতা কামণা করেন।

অনুষ্ঠানে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লে কর্নেল তাইফুর হাসান মাহমুদ সহ বিজিবির উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad